📄 পরামর্শ ও আমার উকিল
আমার এক মামলা চলছিল। কাজেই আমার উকিল নিয়োগ করার প্রয়োজন হয়। আমি সৎ ও চরিত্রবান উকিল নিয়োগ করি। তিনি আমাকে দেখে এক বিস্ময়কর মন্তব্য করেন, আমি ইসলাম সম্পর্কে অনেক লেখা পড়া করেছি। ঐ অনুশীলনের পর আমি এ পেশা গ্রহণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, যদি আপনি কাউকে সঠিক পরামর্শ দান করেন, তাহলে সে নিশ্চিত উপকৃত হবে। এ উপকারীতা ইসলামের সব গুরুত্বপূর্ণ বিধান ব্যাখ্যায় পরিলক্ষিত হয়। যদি আপনি সঠিক পরামর্শ দান করে কারো উপকার করতে চান, তাহলে এ হবে মানবতার সর্বোত্তম খেদমত। ঐ দিন থেকে আমি দৃঢ় সংকল্প গ্রহণ করেছি যে, আমি কখনো কাউকে ভুল বা ভ্রান্ত পরামর্শ দেব না। মানবতার সেবা করা আমার লক্ষ্য স্থির করে নিয়েছি। আমি আমার বক্তব্যকে একবার অঙ্গীকারের কষ্টিপাথরের ছাঁচে ঢালার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমি কাউকে সঠিক পরামর্শ দান করি, তাহলে সে সারা জীবন নিশ্চিত আমার কৃতজ্ঞ থাকবে।