📄 মনস্তত্ত্ববিদগণের অভিমত
পাগলা গারদ, কারাগার ও শাস্তিপ্রয়োগ কেন্দ্র সমূহে অনেকবার গবেষণা করার পর সুষ্পষ্ট প্রতিভাত হয়েছে যে, যখনই এ ধরনের লোক, যারা অপরাধ জগতের সাথে জড়িত হয়ে পড়েছে কিংবা লোক যাদেরকে পাগলাগারদে বন্দী করে রাখা হয়েছে, এর পেছনে তাদের শুধু ভয় আর ভয় ছিল। তাদের প্রতি এরূপ নির্যাতন চালানো হয়েছে। যার ফলে তারা নিরুপায় হয়ে অপরাধের জীবন বেছে নিয়েছে।
নিম্নোক্ত সিডিউলের দ্বারা তা সঠিকভাবে জানতে পারবেন
📄 পাগল মানসিক ব্যাধিগ্রস্থ
পাগল
আমেরিকার পাগলা গারদ ও শাস্তি প্রয়োগ কেন্দ্র সমূহের অধিকাংশ ব্যাধিগ্রস্থদের ইতিহাস থেকে জানা যায়, তারা মূলতঃ ব্যাধিগ্রস্থ হওয়ার পূর্বে পারিবারিকভাবে কোনো না কোনো ভাবে ভীতসন্ত্রস্ত হয়েছে। যার ফলে তারা এ অবস্থায় উপনীত হয়েছে।
মানসিক ব্যাধিগ্রস্থ
মানসিক রোগ নিরাময় কেন্দ্র, উড হাউজ ও সাইকোলোজিক্যাল রিপোর্টেও দেখা যায়, এ ধরনের অধিকাংশ ব্যাধিগ্রস্থ ব্যক্তির মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার একমাত্র কারণ হল, নির্যাতন। যা তাদেরকে মানসিক ব্যাধিতে বিকারগ্রস্থ করে দিয়েছে।
📄 ডাকাত, কয়েদী, অপরাধী
ডাকাত
বিশ্বখ্যাত সুবহরাজ কাল্ট ও ক্যারারাইল ডাকাতদের বিষয় গবেষণা করা হয়। তখন প্রমাণ হয় যে, তাদের এ জীবন বেছে নেওয়ার একমাত্র কারণ ছিল, অত্যাচার, ভয় প্রদর্শন বা অন্য যে কোন ধরনের নির্যাতন। কারাগারের অধিকাংশ বন্দীদেরও ঐ একই অবস্থা হয়েছে।
অপরাধী
অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে লিখিত প্রসিদ্ধ গ্রন্থে পঠিত আমার অপরাধীদের নিকট থেকে পর্যবেক্ষণ করার পূর্ণাঙ্গ পর্যালোচনার সারবস্তু হল, তাদের পূর্ববর্তী অবস্থা এর এক মাত্র কারণ।
📄 পরামর্শ চাওয়া
• রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যখন কোন মুসলমান ভালো কোন বিষয়ে তোমার নিকট সৎ পরামর্শ চাইবে, তখন তাকে সঠিক পরামর্শ দেবে。