📄 অত্যাচারী ও অত্যাচারীতকে সাহায্য করা
• হাদীস শরীফে বর্ণিত আছে, অত্যাচারীকে সাহায্য করো। হযরত সাহাবায়ে কিরাম আরয করেন, এটা কিভাবে সম্ভব? ইরশাদ হয়েছে, তাকে অত্যাচার থেকে বিরত রাখাই তার সাহায্য। (বুখারী-মুসলিম)
📄 ওয়াণ্ড ওয়ার ক্যাম
সুইডিস নীতিনির্ধারক ওয়ারল্ড ওয়ার ক্যাম ঐ সময় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, ১৯১৪ খ্রিঃ প্রথম বিশ্বযুদ্ধে যখন চর্তুদিকে ধ্বংসলীলা ও হত্যাযজ্ঞের মহড়া চলছিল আর মানুষ দলে দলে যুদ্ধের ধ্বংস স্তূপের দিকে ধাবিত হচ্ছিল। বিশ্বখ্যাত অত্যাচারী উৎপীড়িতের উপর অত্যাচার নির্যাতন সমাপ্ত করছিল, ঐ সময় তার এ আন্দেলন শুধু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে সারা বিশ্বকে তার প্রতি আকৃষ্ট করে নেয়।
এমনকি তখন বিশ্বের এ অবস্থা হয়েছিল যে, বিপদজনক শক্তিসমূহ যাদের কোনো না কোনো ভাবে এ ধরনের লোকদের সাথে সম্পর্ক ছিল, যারা অত্যাচার ও নির্যাতনকে নিজেদের লক্ষ্যস্থল মনে করতে বাঁধা দেয়নি কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ক্যাসের প্রতিবাদীকণ্ঠ তাদেরকে বর্বর নির্যাতন বন্ধ করতে বাধ্য করে। তাদেরকে শান্তি ও নিরাপত্তা চুক্তির প্রতি মনোযোগীক করে।
📄 কাউকে ভয় ভীতি দেখানো
• এক হাদীসে বর্ণিত আছে, কোন মুসলমানের জন্য অপর মুসলমানকে ভয় ভীতি দেখানো বৈধ নয়। (মুসনাদে আহমদ)
📄 মনস্তত্ত্ববিদগণের অভিমত
পাগলা গারদ, কারাগার ও শাস্তিপ্রয়োগ কেন্দ্র সমূহে অনেকবার গবেষণা করার পর সুষ্পষ্ট প্রতিভাত হয়েছে যে, যখনই এ ধরনের লোক, যারা অপরাধ জগতের সাথে জড়িত হয়ে পড়েছে কিংবা লোক যাদেরকে পাগলাগারদে বন্দী করে রাখা হয়েছে, এর পেছনে তাদের শুধু ভয় আর ভয় ছিল। তাদের প্রতি এরূপ নির্যাতন চালানো হয়েছে। যার ফলে তারা নিরুপায় হয়ে অপরাধের জীবন বেছে নিয়েছে।
নিম্নোক্ত সিডিউলের দ্বারা তা সঠিকভাবে জানতে পারবেন