📄 সামাজিক রীতি নীতি
সামাজিক রীতিনীতির প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। এক শিশুকে বুনিয়াদী জীবন সামাজিক রীতিনীতি শিখানো হয়। সন্তান জন্মের পর যে বাসস্থানে তার স্থান হয়, সে অনুযায়ী তার সামাজিক রীতিনীতি শুরু হয়। তার পরও বুনিয়াদী শিক্ষা মাতা-পিতা থেকে লাভ করে। কেননা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক। শিক্ষার মাধ্যমিক স্তরে জীবন যাপনের সব নিয়ম কানুন শিখানো হয়। শিক্ষার সাথে সাথে খেলাধুলা, সাতার, গলফ, বলিং, ওডিও গেমস্, এথলেটিক ও অন্যান্য শারীরিক বিষয় পূর্ণাঙ্গ শিক্ষালাভ হয়। জাপানীরা দক্ষতার সাথে পরিবারের লালন পালন করে। দুই তিন সন্তানের পরিবার গঠন করে। তার পর তাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়। উত্তম থেকে উত্তম খাবার খাওয়ানো হয়। উত্তম শিক্ষায় শিক্ষিত করা হয়। সকল প্রকার আমোদ প্রমোদের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। সবকিছুতে পিতা-মাতার সতর্ক দৃষ্টি থাকে। আর সকল প্রকার রীতি নীতি বিশেষ গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয়। জাপানী শিশুদেরকে জাপানের সমাজ ব্যবস্থার সকল প্রকার রীতিনীতি, তত্ত্ব ও তথ্য শিখানো হয় এবং বুঝানো হয়। আর এ শিশু যখন নার্সারী ও স্কুলে পৌছে, তখন সে বুঝতে পারে, সমাজের কোন স্তরের লোকের সাথে কিভাবে মিশতে হবে। তা খুব ভালোভাবে অবগতি লাভ করে। পরবর্তী কালে ঐ শিশু বড় হয়ে দেশ ও জাতির নীতি নির্ধারক হয়।
সবচেয়ে বড় কথা হল, মাতা-পিতা শিশুকে যে বিষয় শিক্ষা দেয় স্বয়ং মাতা পিতা তা কঠোর ভাবে পালন করে। তাদের কথা ও কাজে বিন্দুমাত্র পার্থক্য হয় না। তারা শিশুদের দিয়ে যেসব জনকল্যাণ মূলক কাজ করায়। আমাদের সমাজের উচ্চ শ্রেণীর লোক তা কল্পনাও করতে পারি না। উদাহরণতঃ এক এলাকায় পনের দিন পূর্বে ঘোষণা করা হয় যে, অমুক দিন বা অমুক ছুটির দিনে সংবাদপত্র ও পুরাতন অকেজো জিনিস পত্র সমূহ একত্রিত করে রাখবেন। সুতরাং ঐ দিন ওখানের স্থানীয় বাসিন্দাগণ তাদের অপ্রয়োজনীয় বস্তু সমূহ একত্রিত করে নিজ নিজ দরজায় রেখে দেয়। তার পর ঐ এলাকার স্কুলের কোমলমতি শিশুরা ক্ষুদ্র ক্ষুদ্র পিকআপ ভ্যানে করে ঐ পুরাতন দ্রব্য সামগ্রী জড় করতে শুরু করে। তার পর তা নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
এ ধরনের অনেক কাজ শুধু শিশুদের একক সাহায্যে করা হয়। আর এভাবে পুরো সমাজ মহল্লা শহর ও সারা দেশ পরিস্কার-পরিচ্ছন্ন দেখা যায়। তাদের নিকট আলাউদ্দিনের কোন আশ্চর্য্য যাদুর চেরাগ নেই বরং তারা অক্লান্ত পরিশ্রম, অধ্যাবসায় আর কাজ করাকে গৌরব বোধ করে। আপনি নিশ্চিত জেনে নিন, এক স্কুলের ছাত্রও খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয় যে, আমরা কর পরিশোধ করলে আমাদের দেশের উন্নতি হবে। বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করা যাবে। সুতরাং প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ঐ শিশু খুশি মনে নিজ দায়িত্বে গুরুত্বের সাথে কর পরিশোধ করে। আর এ সব বুনিয়াদী শিক্ষাও সামাজিক উন্নতির কারণ হচ্ছে। ওখানের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সহজ ও অতি উত্তম। নার্সারী ও স্কুলের শিক্ষকের ভাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভাতার সমান। কেননা তাদের ধারনা হল, আসল শিক্ষা তো ঐ শিক্ষকগণ দান করেছেন। তাই তারা সামনে অগ্রসর হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার যোগ্যতা লাভ করছে।
📄 ব্যাংকিং নিয়মানুবর্তীতা
আমরা মুসলমান পৃথিবীতে সর্বশেষ উম্মাত। সারা বিশ্বের সর্বোত্তম গ্রন্থ পবিত্র কুরআনের অনুসারী। ঐ মহাগ্রন্থে মহান আল্লাহ তা'আলা জীবন যাপনের প্রতিটি বিষয় অতি সূক্ষ্মভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করে দিয়েছেন। তারপরও আমদের জন্য উত্তম আদর্শ হল প্রজ্জোল আলোকবর্তিকা। আমাদের কারো থেকে কোন কিছু নকল বা ধার করতে বা কারো অনুসরণ ও অনুকরণ করার প্রয়োজন হয় না। কিন্তু আক্ষেপের পর আক্ষেপ। আমরা আমাদের শ্বাশত জীবন বিধান ইসলাম ও দ্বীন থেকে কত শত যোজন দূরে সরে পড়েছি। বরং বলা যায়, পশ্চিমা বিশ্ব আমাদেরকে অতি সূক্ষ্ম কৌশলে ইসলামের প্রতিটি দিক থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আর আমাদের জানা নেই, কেন আমাদের নীতি নির্ধারকদের কানে তা পৌঁছছে না। জাপান সম্পূর্ণ অমুসলীম দেশ। কিন্তু জাপানীদেরকে ইসলামের সব রীতি নীতির অনুসারী বলে মনে হয়।
আমাদেরকে বলা হয়েছে, সুদ ও সূদী লেনদেন জঘন্য অভিশপ্ত। ইসলামে তো সূদ অকল্পনীয়। কিন্তু আজ আমাদের পুরো সমাজ ব্যবস্থা, ব্যাংকের সব কাজকর্ম সূদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কোন ইসলামী চিন্তাবিদ ও নীতি নির্ধারকগণ এ সূদী অর্থ ব্যবস্থা পরিবর্তনের কোন চেষ্টা বা চিন্তা ভাবনা করছে। সবাই যে যার মত ও পথে ব্যস্ত আছে। আমাদেরকে বলা হয়েছে, জাপান এমন এক রাষ্ট্র যেখানে বিনা সূদে ব্যাংকিং কাজকর্ম অতি সহজ পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কৃষি ব্যাংক, যা কৃষকদের এবং কৃষিকাজের সাথে জড়িত কোম্পানী সমূহের সাথে লেনদেন করছে। ওখান থেকে যে কোন কৃষক নিজের সুযোগ-সুবিধা অনুযায়ী প্রয়োজন পূর্ণ করছে। কেননা তারা সকল প্রকার সুযোগ-সুবিধা অতি সহজে ভোগ করছে। তা তারা নিজ ঘরের পাশে বসে পেয়ে যাচ্ছে। আর বিনা সুদে লেনদেন করার ফলে পুরো সমাজ ব্যবস্থা ভীষণ সন্তুষ্ট ও নিরাপত্তা ভোগ করছে। কতইনা উত্তম হত যদি আমরা মুসলমানরাও এ ভাবে বিনাসূদে সকল প্রকার কাজকর্ম পরিচালনা করতাম। তাহলে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে সক্ষম হতাম যে, দেখ, ইসলাম অতি পূর্ণাঙ্গ সর্বোত্তম জীবন ব্যবস্থা।
জাপানে যে কোন জাপানী যে কোন ধরনের কারবার পরিচালনা করতে চায়, ব্যাংক তাকে সর্বাত্মক সাহায্য সহযোগীতা দানের জন্য হাত বাড়ায়। যাতে কাউকে কোন প্রকার সমস্যার মোকাবিলা করতে না হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন ব্যক্তিকে কাজ কারবারে ঝামেলায় ফেলা হয় না। কেননা ওখানে ঘুষ নামের কোন বস্তুই নেই। প্রত্যেক লোক বিশ্বস্ততা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সমাধা করে। আরে এক বড় ব্যাপার হল, ওখানে দাফতরিক পুরো কাজে চাপরাশী বলতে কোন লোক নেই। আর না চাপরাশী নমুনার কোন লোক আপনি কোন দফতরে পাবেন। আপনি যে স্থানে যে কাজের উদ্দেশ্যে যাবেন, সেখানে আপনার সব কাজ সমাধা করতে পারবেন। সে লোক নিজে উঠে গিয়ে ঐ কাজ পুরোপুরি সমাধা করে দেবে। কেননা ওখানে ঘুষ নামক কোন অভিশাপের অস্তিত্বই নেই। এ কারণে দাফতরিক নিয়ম শৃঙ্খলায় কোন জটিলতা নেই। আপনার যে কোন কাজ অতি সহজে সমাধা হয়ে যাবে। তদোপুরি তাদের দাফতরিক সব কাজ কম্পিউটারাইজ করা আছে। না কোন কাজের জন্য বড় বড় ফাইল উল্টানোর প্রয়োজন হয়। না বারবার দফতরে ঘুরাঘুরি করতে হয়। না কোন কাগজপত্রের প্রয়োজন হবে, মিনিটের মধ্যে কাজ সমাধা হয়ে যায়। না এর জন্য আপনাকে অনর্থক সময় নষ্ট করতে হয়। আফসোস! যদি আমাদের সমাজ ব্যবস্থায় এই কাজ অন্তর্ভূক্ত হত। আর আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে সূদ ও ঘুষের অভিশাপ থেকে মুক্ত করতে পারতাম।
📄 আধুনিক নিয়মানুবর্তীতা ও উন্নতি
এক হাদীসে বর্ণিত আছে, যার সারমর্ম হল বিদ্যা শিক্ষার প্রয়োজনে সুদূর চীনে গমন করতে হবে। আর এক অবস্থা হল এই যে, আমরা ঐ পুরাতন ধ্যান ধারনার বদ্ধ পরিকর হয়ে বসে আছি। পৃথিবীর সব উন্নত জাতি আধুনিক নিয়মানুবর্তীতাকে নিজেদের বানিয়ে নিয়ে উন্নতি লাভ করছে। জাপানী রাষ্ট্র ও সরকার পুরাতন ধ্যান-ধারনা সম্পূর্ণ পরিত্যাগ করে আধুনিক রীতি নীতিকে নিজের করে নিয়েছে। তাই আজ ঐ জাতি সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে আছে। সম্ভবতঃ পৃথিবী এক ঘর হয়ে আছে। যাতে আপনি জাপানের কোন না কোন জিনিস অবশ্যই পাবেন। আমার জানা মতে, তারা নিজের জবানের বেশী গুরুত্ব দেয়। আর পুরো শিক্ষা ও নিয়মানুবর্তীতা নিজের ভাষায় পরিচালনা করছে। আর আজ পর্যন্ত তারা নিজেদের মাতৃভাষায় রাষ্ট্রের আইন-কানুন পরিচালনা করার কারণে না তাদের কোন সমস্যার মোকাবিলা করতে হয়েছে। আর না তাদের কোন ক্ষতির সম্মুক্ষীন হতে হয়েছে।
সমস্ত নিয়ম কানুন কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হয়। আপনাকে এক উদাহরণ দিচ্ছি, আপনি তা পাঠ করে বিস্মিত ও অবাক হয়ে যাবেন। যেমন, আপনি ব্যাংকের ব্যাপারেই ধরুন! জাপানের কোন ব্যাংকে আপনার একাউন্ট আছে। আপনি আপনার গোপন কোড নম্বর ব্যবহার করে যে কোন ব্যাংকে আপনার অর্থ জমা অথবা অর্থ উত্তোলন করতে পারবেন। যে কোন ব্যাংক থেকে যে কোন শহর থেকে যে কোন সময়ে আপনার লেনদেন করতে পারবেন। আর আমাদের দেশে ব্যাংকে আপনার নিজ চেক ক্যাশ কারানোর জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুণতে হয়। আর ওখানে এ সব কাজ এক মিনিটের মধ্যে সমাধা করতে সক্ষম হবেন। এ সব কাজ কোন ব্যক্তির সত্যায়ণ করা ব্যতীতই যে কোন কর্মচারী নিজ দায়িত্বে আপনার সব কাজ করে দেবে। না কোন প্রকার জালিয়াতি করা হবে। আর না কোন প্রকার প্রতারণা করা হবে। আফসোস। এটা কত উত্তম পদ্ধতি।
সকল প্রকার বাণিজ্যিক সংস্থা ভীষণ সতর্কতা ও মুনাফার সাথে স্ব স্ব কাজ সমাধা করছে। যাতে প্রত্যন্ত অঞ্চলে পণ্য সামগ্রী পৌঁছতে মূল্যবৃদ্ধি না ঘটে। আর ঐ সব লোক নিজেদের মুনাফা সকলের নিকট থেকে ছোট মুদ্রা এক ইয়েনের মাধ্যমে শুরু করতে পারে। আর ঐ এক ইয়েনের দ্বারা সারা বিশ্বের বাণিজ্যিকে এক চাদরে আবৃত করে নিয়েছে। না তারা অতিরিক্ত মুনাফাখোরী করছে। আর না তারা দ্রব্যসামগ্রী গুদামজাত করছে। কোন মানুষ নিজের জন্য চিন্তা-ভাবনা করে না বরং অন্যের জন্য চিন্তা করছে। অন্যের দুঃখ-ব্যথায় সহমর্মিতা প্রকাশ করছে। বাণিজ্যিক লেনদেনে প্রতিবেশির প্রতি সহমর্মিতা রয়েছে। বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের প্রতি অনেক ইজ্জত সম্মান ও সমীহ করে। আমাদের ধর্ম আমাদেরকে এ শিক্ষাই দান করেছে। আর তারা অন্য জাতি হয়েও তা মেনে চলছে।
📄 সাম্য ও সমতা
ইসলাম আমাদেরকে সামাজিক ভারসাম্য ও সমতা রক্ষার শিক্ষা দান করেছে। কিন্তু বর্তমান সময়ে সমাজে যেরূপ অসমতা ও অসাম্যের প্রচলন দেখা দিয়েছে, সম্ভবতঃ তা অন্য কোন দিকে হত। ইসলামের শিক্ষা হল কালোর উপর সাদার, আর অনারবের উপর আরবের, গরীবের উপর ধনীর কোন শ্রেষ্ঠত্ব নেই। শুধু খোদাভীতির বিষয়ে শ্রেষ্ঠত্ব রয়েছে। শুধু তাকওয়ার বুনিয়াদের উপর ভিত্তি করে। আজ আমাদের সমাজে নিজ বংশ, নিজ সন্তান, নিজের রং নিজ অর্থ-সম্পদের প্রাচুর্যতার কারণে অন্যদের অপমান-অবমাননার দৃষ্টিতে দেখছে। আফসোস! বর্তমানে সারা বিশ্বের অমুসলিম জাতি সমূহের জাতভেদ প্রথা বিলুপ্তির পথে। আর পাকিস্তানে (বাংলাদেশে) বিশেষতঃ এ রোগ জীবাণু পুরো সমাজ ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে। জাপানের মত উন্নত দেশে এ ব্যাধির নামগন্ধও নেই। এক জাপানী অপর জাপানীর প্রতি পুরোপুরি ইজ্জত-সম্মান প্রদর্শন করে। তাতে শ্রমিককে ও কারখানার মালিক মনে হবে। চাকর আছে ঠিকই তবে তাকে চাকরের দৃষ্টিতে দেখা হয় না। এমনকি পুরো সমাজ ব্যবস্থায় সকলে একে অপরের সাহায্য সহায়তায় কাজ করছে। তাদের মধ্যে মালিক, শ্রমিক, ধনী-দরিদ্র্যের কোন পার্থক্য দৃষ্টি-গোচর হয় না।
যদি কেউ পচা-ময়লা আবর্জনা ও নর্দমা পরিষ্কার করার কাজ করে, তাহলে একই স্থানে কোটিপতি ও চাকর উভয়কে একত্রে নর্দমা পরিষ্কার করতে দেখা যাবে। পুরো সমাজ ব্যবস্থায় সমতা ও সাম্যের নীতি অনুযায়ী পরিচালনা করা হয়। কোন প্রকার ছলচাতুরী নেই। ওখানে বর্ণ ও গোত্রের মধ্যে কোন পার্থক্য নেই। প্রত্যেক লোক এক সমাজ জানা-চেনা যায়। যে কোন পেশার লোককে জনাব বলে সম্বোধন করা তাদের সমাজিক শিষ্টাচারের মধ্যে গণ্য। বরং তা তাদের স্বভাবধর্মের অন্তর্ভূক্ত হয়ে আছে। কেউ কাউকে অধম বা হীন মনে করে না। তাদের সমাজে উঁচু-নীচুর কোন স্থান নেই, সকলেই এক সমান। পুরো সমাজে এভাবে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছে। আমি আমার দীর্ঘ সাত বছরের জাপানে অবস্থানের জীবনে কোন জাপানীকে অপর জাপানীর সাথে ঝগড়া বিবাদ করতে বা গালিগালাজ করতে দেখিনি। আর না এরূপ করতে শুনেছি। তা কত বিস্ময়ের ব্যাপার।
আমাদের সমাজ তো মুসলমান হওয়া সত্ত্বেও প্রতি মুহূর্তে কারো না কারো সাথে ঝগড়া বিবাদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধৈর্য্য ও সহিষ্ণুতা নামের কোন বস্তু আমাদের মাঝে নেই। মনে হয় আমাদের ইসলামের সব উত্তম বিষয়গুলো অসভ্য জাতি সমূহ Adopt বা ধার করে নিয়ে গেছে। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও অধঃপতনে তলিয়ে যাচ্ছি। তবে আমরা সাম্যও সমতার বুলি উড়াচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হল, প্রত্যেক লোক স্বীয় গতিতে নিজেদের সংশোধন করছে বলে দৃষ্টিগোচর হচ্ছে। কোথায় কোন অনিয়ম দেখা যাচ্ছে না। প্রত্যেক মানুষ একে অপরের পিছনে দাঁড়িয়ে যাবে। মানুষ সারিবদ্ধভাবে গাড়িতে আরোহন করছে। আর এভাবে চতুর্দিক থেকে বাইরে বের হয়ে আসছে। ঐ সমস্ত লোক বিশেষ করে নিজেদের বয়স্কদেরও জাতীয় খেলোয়ারদের প্রতি ভীষণ সম্মান প্রদর্শন করে। বৃদ্ধদের সম্পর্কে তাদের অভিমত হল যে, এরা পুরো জাপানী জাতিকে উন্নতির উচ্চ শিখরে আরোহন করিয়েছে। পৃথিবীতে তাদের জন্য সুনাম ও সুখ্যাতি বয়ে এনেছে। আর ক্রীড়াবিদদেরকে এ জন্যই সম্মান করে যে, তারা জাপানকে সারা বিশ্ববাসীর সামনে পরিচয় করে দিচ্ছে।