📄 সামাজিক অধঃপতন এ সম্পর্কে ব্যজম্যানের অভিমত
যখন সমাজে অধঃপতনের সূচনা হয়েছে, তখন সমাজে এ ধরনের লোক জন্ম নিয়েছে যারা মানুষকে নিয়ে হাসি-তামাশায় মেতে উঠে। অন্যদের নিয়ে হাসি উপহাস করা হলো মূলতঃ কোন ব্যক্তিকে দুঃখ কষ্ট দেওয়ার অপর নাম। যেমন, মনে করুন। যদি আপনি কোন সম্মানী ব্যক্তিকে অপমান করতে চান, তাহলে এর সহজ পদ্ধতি হল, তাকে নিয়ে উপহাস করা তার দোষ-ত্রুটিসমূহ প্রকাশ করে দেওয়া। যাতে অবশেষ পর্যন্ত লজ্জিত হয়ে যায়。
এ ধরনের মানুষ পরে হয়ত অপমান ও লজ্জার কারণে ডাকাত ও সন্ত্রাসী হয়ে যায়। অধিকাংশ খুনিই প্রতিশোধ গ্রহণের নেশায় ঘাতক হয়ে যায়。
📄 কৃতদাসকে মিথ্যা অপবাদ দেওয়া
হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বীয় কৃতদাসকে মিথ্যা অপবাদ দিল। অথচ সে নিরপরাধ। তাহলে আল্লাহ তা'আলা কিয়ামতের মাঠে ঐ মালিকের পিঠে বেত্রাঘাত করবেন। (আবু দাউদ)
📄 শ্রমিক ইউনিয়নের নীতি নির্ধারণ
১৯৮৮-৮৯ সালে এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ১১নম্বর ধারায়। শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্কে অধিকার ও অত্যাবশ্যকীয় বিষয় সমতা সর্বদা বহাল রাখতে হবে। যখনই শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও বৈষম্য দেখা দেবে, তখনই আইন শৃঙ্খলা সব ধ্বংস হয়ে যাবে।
কোন মালিকের জন্য তার সে শ্রমিকের উপর অত্যাচার ও বাড়াবাড়ী করা কাম্য নয়। যতক্ষণ না শ্রমিক কোন অপরাধ করবে। যদি সে অপরাধ করতে থাকে, তাহলে তার অপরাধ অনুযায়ী সঙ্গত ব্যবস্থা ন্যায় নেওয়া যেতে পারে। কারণ, শ্রমিকের সাথে মালিকের অর্থনৈতিক স্বার্থ জড়িত। কেননা মালিক যদি তার নিজের সম্পদ বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে শ্রমিকদের সম্মান করতে হবে।
📄 জাতীয় ও আন্তর্জাতিক বিষয় অসহনীয়
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।