📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ব্যানজামিন কাউসটরের অভিমত

📄 ব্যানজামিন কাউসটরের অভিমত


স্কটল্যান্ডের এ ব্যক্তি সুন্দর সুস্থ্য জীবন যাপনের মূলনীতির উপর সাধারণ লোকজনকে সমবেত করে ছিলেন। ব্যান জামিন কাউসটরের অভিজ্ঞতা মোতাবেক তিনটি মূলনীতি নিম্নে উল্লেখ করা হচ্ছে। • মানুষকে হাসানোর জন্য কখনো মিথ্যা কথা বলবে না। • প্রত্যেক লোকের মনোযোগ আকর্ষণ করে কথা বলতে হবে। • কাউকে নিয়ে ব্যাঙ্গ বা বিদ্রূপ করা যাবে না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মিথ্যা কথায় হাসা

📄 মিথ্যা কথায় হাসা


সামাজিক পরিবর্তনের উত্থান-পতনে আপনি এরূপ অনেক মানুষ পাবেন, যারা সর্বদা মানুষের চিত্তাকর্ষণের উদ্দেশ্যে বিশেষ ভাব নিয়ে থাকে। কিন্তু তাদের এ পন্থা সম্পূর্ণ ভ্রান্ত। এ ধরনের মানুষ সর্বদা নিরাশ হয়, যখন সে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করতে থাকে। কিন্তু এ পন্থাটি ভ্রান্ত বিধায় এর প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী হয়; দীর্ঘ স্থায়ী হয় না। যদি আপনি নিজ কথার দীর্ঘ স্থায়ী অত্যাবশ্যক প্রতিক্রিয়া বিদ্যমান রাখতে চান, তাহলে চিন্তা করে দেখুন, আপনি কি আলোচনায় সত্যকে অবধারিত করেছেন?

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রত্যেক ব্যক্তির প্রতি মনোযোগী হওয়া

📄 প্রত্যেক ব্যক্তির প্রতি মনোযোগী হওয়া


যখন বিপুল সংখ্যক মানুষের সামনে কথা বলবেন, তখন একজনের প্রতি আপনার মনোযোগ রাখা যাবে না। এ দ্বারা অন্যান্য শ্রোতাদের মনে কষ্ট হবে। বরং ক্রমান্বয়ে সকলের প্রতি মনোযোগ দিয়ে কথা বলতে হবে। (আদাব)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মনোযোগের আদব

📄 মনোযোগের আদব


কারো সাথে কথা বলার সময় যদি তার প্রতি মনোযোগী না হন, তাহলে সে ব্যক্তি নিরাশ হয়ে যাবে হতে পারে লোকসমাগম বেশী হয়েছে। আর আলোচনায়ও আপনি বাকপটু। আপনার বক্তব্য অর্থবহ ও ধারাবাহিক। কিন্তু আপনার দৃষ্টি উপস্থিত সব মানুষের প্রতি নয়। তাহলে ব্যর্থ হবেন। এজন্য সকলের উপর আপনার দৃষ্টি এক সমান থাকতে হবে। তবেই আপনি সর্বত্র ইজ্জত ও সম্মান পাবেন। সমস্ত মানুষ আপনার বক্তব্যে ঐক্যমত পোষণ করবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00