📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আলোচনা সংক্ষিপ্ত করা

📄 আলোচনা সংক্ষিপ্ত করা


হযরত আমর বিন আস রাযি. বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, আল্লাহ তা'আলা আমাকে আদেশ করেছেন, আলোচনা সংক্ষিপ্ত করে কাজ সমাপ্ত কর। কেননা তাতে কল্যাণ ও বরকত হয়। (আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অহেতকু আলোচনা

📄 অহেতকু আলোচনা


আমাদের ক্লাবে এ ধরনের প্রতিটি বিষয়কে আইনতঃ দণ্ডনীয় বলে চিহ্নিত করা হয়েছে, যাতে কোন কল্যাণ নেই। এ নিয়ে আন্দোলন পরিচালনা করা হয়েছে যে, স্বীয় দাবী ও উদ্দেশ্য বর্ণনা করার জন্য যেন বক্তব্য সংক্ষিপ্ত করা হয়। কেননা সংক্ষিপ্ত আলোচনায় দৃষ্টি আকর্ষণকারী ব্যক্তি কিংকর্তব্যবিমুঢ় ও ব্যস্ত হয় না বরং তার মনোযোগ বহাল থাকে। তাতে বক্তব্য প্রদানকারীর প্রতি আন্তরিকতা অক্ষুণ্ণ থাকে।

আলোচনায় সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা ও বর্ণনা সংক্ষিপ্ত করাই মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক। বক্তব্য সংক্ষিপ্ত কিন্তু কোমল হতে হবে। এ সম্পর্কে হোয়াইট হাউজের ঘটনা আমার ভুলার নয়। কেনেডি যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে পৌছে, তখন তিনি কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দান করেন। সত্যই বিস্ময়কর, কিন্তু পরে বুঝতে পারি যে, তিনি ঐ ব্যক্তি যিনি অর্থহীন আলোচনা করেন না। কিন্তু কাজের কথাও অতিসংক্ষেপে বর্ণনা করেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সন্ধি স্থাপনের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া

📄 সন্ধি স্থাপনের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া


রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ঐ ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে দু' ব্যক্তির মধ্যে সন্ধি স্থাপন করে দেয়। (মিশকাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জর্জ ব্যারশিলেন অঙ্গীকার

📄 জর্জ ব্যারশিলেন অঙ্গীকার


আমেরিকার আধুনিক আইন প্রণেতা মিস্টার ব্যারশিল তার জার্নালে উল্লেখ করেছেন। আপোষ-মীমাংসা এক অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ। ইসলামে এর উদাহরণ অনেক বেশী। কেননা ইসলাম সত্য-শ্বাশত বিশ্বজনীন ধর্ম। তাতে এ শিক্ষাও ব্যাপক, সর্বাঙ্গিন ও পূর্ণাঙ্গ। এরূপ করা ঐ সময় উত্তম হয়, যখন কোন বিষয়ে সন্ধিস্থাপন করা হয়। কেননা সন্ধিস্থাপন করা উল্লেখযোগ্য ও পূর্ণাঙ্গ বিষয়। আমি ভেবে হতবাক হই যে, মানুষের ভালবাসার স্থায়িত্ব ও নিরাপত্তার তালিকার মধ্যে ইসলাম প্রথম ধর্ম, যা মিথ্যাকে অভিশপ্ত ও কুফরী বলে অভিহিত করেছে। কিন্তু এ বিশ্ব জনীন ধর্মে শুধু মহব্বত ও নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখার জন্য এ ধরনের জটিল পরিস্থিতিতে মিথ্যা বলা বৈধ বলে ঘোষণা করেছে। তখন এর ভীষণ প্রয়োজন হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00