📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 না মুহরিম মহিলার সাথে বাক্যালাপ

📄 না মুহরিম মহিলার সাথে বাক্যালাপ


রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কুরআন মজিদে বর্ণিত আছে। (সূরা আহযাব)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফাসাদের সূচনা

📄 ফাসাদের সূচনা


এটা তখনকার কথা যখন আমরা পুরাতন বাড়ীতে বসবাস করতাম। আমাদের প্রতিবেশীদের মধ্যে খাঁটি ক্যাথোলিক পরিবার ছিল, তাদের মধ্যে গীর্জা ইত্যাদিতে যাওয়ার প্রবণতা অনেক বেশী ছিল। আমি জীবনের শুরু থেকে গীর্জায় যাতায়াত করতাম। আর যখনই আমি গীর্জায় যেতাম তখনই আমি রুহানী প্রশান্তি লাভ করতাম। ঐ সময় আমার প্রতিবেশীর যুবতী কন্যা মেরীর প্রতি আমার দৃষ্টি পড়ে। সে ছিল অত্যন্ত লাবণ্যময়ী। কিন্তু লাজুক স্বভাবের। আমি প্রথম দৃষ্টিতে তাকে আমার মন দিয়ে বসি। কিন্তু তার সাথে কথা বলার সাহস আমার হয়নি। অবশেষে আমি একদিন তার সাথে কথা বলার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু তার গাম্ভীর্যতা ও রূক্ষতা আমাকে বারবার বাঁধা দেয়। আমি পথিমধ্যে সামনে দাঁড়িয়ে তাকে এমন এক প্রশ্ন করি, যা একান্তই তার ব্যক্তিগত বিষয় ছিল। প্রত্যুত্তরে ভাবনাতীত কঠোর জবাব দিয়ে পথ চলতে শুরু করে।

তার জবাবে আমি ভীষণ হতাশ হয়ে পড়ি। এরপর তার সাথে পুনরায় কথা বলার অপেক্ষা করতে থাকি। কিন্তু আমার কথা বলার সাহস হয়নি। অবশেষে একবার তার সাথে কথা বলার সুযোগ হয়। কিন্তু সে অত্যন্ত কঠোর জবাব দেয়। যাতে আমি নিরাশ হয়ে তার সাথে কথা বলা এমনকি তার পিছু নেওয়া ছেড়ে দেই। আমি বুঝতে পারি, সে যদি আমার সাথে কোমল সুরে কথা বলত, তাহলে নিশ্চিত সে আমার জালে আবদ্ধ হয়ে যেত।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বাকপটুতার সাথে কথা বলা

📄 বাকপটুতার সাথে কথা বলা


হাদীসে বর্ণিত আছে, যে ব্যক্তি শুধু এ জন্যই বাচনভঙ্গি শিক্ষা করে যে, মানুষের অন্তর-মন নিয়ে তামাশা করবে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার পক্ষ থেকে কোন দান বা বিনিময় কবুল করবেন না। (আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সরলতার মর্যাদা

📄 সরলতার মর্যাদা


ডেল কর্নেলগী তার রচিত "সোসাইটি ইন্ডোরফ্যন্ট" নামক গ্রন্থে এ সূক্ষ্মতা উল্লেখ করেছে। আমি এ ধরনের লোকদের কথা বলার বাচনভঙ্গী শিখিয়েছি, যারা কথাবার্তায় অবৈধ পন্থায় এমন শব্দাবলী ব্যবহার করে, যা সাধারণ লোকের বোধগম্য হয় না। এ ধরনের লোকেরা নিজেদেরকে সমাজের উচ্চ শ্রেণীর লোক ভেবে নিজেদের কথাকে বেশী গুরুত্বপূর্ণ মনে করে। আমি এ ধরনের লোকদের সাবধান করেছি, যারা কথা বলার সময় ছলচাতুরী ও উদ্ভট কথাবার্তা বলে অথচ তারা পরে অনূভব করে যে, আমার ছলচাতুর্যপূর্ণ কথায় তার বিরাট ক্ষতি হবে। সে সমাজচ্যুত হয়ে যাবে। এমন অনেক ব্যক্তিই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, যারা আগে তার অন্তরঙ্গ বন্ধু ছিল। আমার মন সহজ সরল বোধগম্য কথা বলা শিক্ষা দান করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00