📄 অর্থহীন আলোচনা
রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য্য হচ্ছে, অনর্থক কথা বলা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। (তিরমিযী)
📄 উপালেয় পরামর্শ
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ম্যাকসডিউলের গবেষণার প্রতিবেদন থেকে জানা যায়, সফলকাম ব্যক্তিদের আদর্শ হল, তাদের এরূপ অনর্থক আলাপ আলোচনা থেকে বিরত থাকা, যা তাদের মূল্যবান সময় নষ্টের কারণ হয়। আসলে আলোচনা যত সংক্ষিপ্ত করা যায়, ততই মঙ্গলজনক হয়। কেননা সংক্ষিপ্ত আলোচনা মানুষকে এরূপ নিগুড় তত্ত্বের প্রতি উদ্বুদ্ধ করে, যার গভীরতায় সাধারণ মানুষের পৌঁছা অসম্ভব। যে ব্যক্তি কথা কম বলে, সে চিন্তা করে বেশী। মূলতঃ আসল বিষয় হল, মানবীয় চিন্তা-ভাবনা। মানুষের চিন্তা-চেতনা যত বৃদ্ধি লাভ করবে, মানুষ ততই উন্নতি ও সাফল্যের উচ্চ শিখরে আরোহন করতে সক্ষম হবে। কেননা মানুষের উন্নতি ও সফলতার জন্য সুদৃঢ় অবলম্বন প্রয়োজন। আর এ অবলম্বন হল, একমাত্র সুচিন্তা-ভাবনা। অতিরিক্ত, উদ্দেশ্য ও অর্থহীন বাক্যালাপ মানুষকে সমাজ থেকে বিচ্যুত করে দেয়।
📄 না মুহরিম মহিলার সাথে বাক্যালাপ
রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কুরআন মজিদে বর্ণিত আছে। (সূরা আহযাব)
📄 ফাসাদের সূচনা
এটা তখনকার কথা যখন আমরা পুরাতন বাড়ীতে বসবাস করতাম। আমাদের প্রতিবেশীদের মধ্যে খাঁটি ক্যাথোলিক পরিবার ছিল, তাদের মধ্যে গীর্জা ইত্যাদিতে যাওয়ার প্রবণতা অনেক বেশী ছিল। আমি জীবনের শুরু থেকে গীর্জায় যাতায়াত করতাম। আর যখনই আমি গীর্জায় যেতাম তখনই আমি রুহানী প্রশান্তি লাভ করতাম। ঐ সময় আমার প্রতিবেশীর যুবতী কন্যা মেরীর প্রতি আমার দৃষ্টি পড়ে। সে ছিল অত্যন্ত লাবণ্যময়ী। কিন্তু লাজুক স্বভাবের। আমি প্রথম দৃষ্টিতে তাকে আমার মন দিয়ে বসি। কিন্তু তার সাথে কথা বলার সাহস আমার হয়নি। অবশেষে আমি একদিন তার সাথে কথা বলার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু তার গাম্ভীর্যতা ও রূক্ষতা আমাকে বারবার বাঁধা দেয়। আমি পথিমধ্যে সামনে দাঁড়িয়ে তাকে এমন এক প্রশ্ন করি, যা একান্তই তার ব্যক্তিগত বিষয় ছিল। প্রত্যুত্তরে ভাবনাতীত কঠোর জবাব দিয়ে পথ চলতে শুরু করে।
তার জবাবে আমি ভীষণ হতাশ হয়ে পড়ি। এরপর তার সাথে পুনরায় কথা বলার অপেক্ষা করতে থাকি। কিন্তু আমার কথা বলার সাহস হয়নি। অবশেষে একবার তার সাথে কথা বলার সুযোগ হয়। কিন্তু সে অত্যন্ত কঠোর জবাব দেয়। যাতে আমি নিরাশ হয়ে তার সাথে কথা বলা এমনকি তার পিছু নেওয়া ছেড়ে দেই। আমি বুঝতে পারি, সে যদি আমার সাথে কোমল সুরে কথা বলত, তাহলে নিশ্চিত সে আমার জালে আবদ্ধ হয়ে যেত।