📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দরজার ডান বা বাম পাশে দাঁড়ানো

📄 দরজার ডান বা বাম পাশে দাঁড়ানো


একবার জনৈক সাহাবী রাসূলুল্লাহ এর মহিমান্বিত দরবারে হাজির হয়ে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করে। রাসূলুল্লাহ তাকে দেখে ইরশাদ করলেন, দরজার একটু এদিক সেদিক গিয়ে দাঁড়িয়ে অনুমতি চাও। অনুমতির এ বিধান তোমার দৃষ্টিকে হেফাযত করার জন্য জরুরী। (আবু দাউদ)

একবার রাসূলুল্লাহ লোহার চিরুনী দ্বারা পবিত্র কেশ বিন্যাস করছেন। এমতাবস্থায় জনৈক সাহাবী তাঁর পবিত্র হুজরায় উকি দেয়। রাসূলুল্লাহ তা আঁচ করতে পেরে ইরশাদ করলেন, যদি জানতাম যে, তুমি দেখেছ তাহলে আমি এ চিরুনী দিয়ে তোমার চোখ ফুটা করে দিতাম। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গৃহের আইন কানুন

📄 গৃহের আইন কানুন


প্রাইম কলেজ অফ সোসাইটির চীফ কন্ট্রোলার মিসগ্যারাস স্ব রচিত গ্রন্থ "হাউজিং ল” তে লিখেছেন, যখনই কারো গৃহের সামনে দাঁড়াবে, তখন ডানেবামে উঠা বসার চেষ্টা করবে। কেননা ডানে বামে উঠা বসা করাই মূলনীতি। অথাৎ ঐ গৃহের মধ্যে ভেতরে উঁকি ঝুকি না দেওয়া। কারণ, গৃহবাসীগণ কি অবস্থায় রয়েছে কারও জানা নেই。

জীবন এক বাস্তব অভিজ্ঞতা ও মুজাহাদার নাম। ঐ অভিজ্ঞতা ও মুজাহাদার পর আমি এ সবক লাভ করেছি যে, আগন্তুক ব্যক্তি যেন কখনো নিজের অবস্থাকে সন্দেহযুক্ত মনে না করে। বরং সর্বদা সে যে কোন গৃহে প্রবেশের পূর্বে এ বিধান সমূহের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে। অর্থাৎ সর্বদা নিজের চেহারাকে অন্যের গৃহের সামনে থেকে নিরাপদ রাখে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দরজায় দাঁড়িয়ে নিজের নাম বলা

📄 দরজায় দাঁড়িয়ে নিজের নাম বলা


হযরত জাবের রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ এর মহিমান্বিত দরবারে হাজির হয়ে দরজায় করাঘাত করি। তিনি জিজ্ঞেস করলেন, কে? সাহাবী বলেন, আমি বললাম, "আমি"। নবীজী বাইরে তাশরীফ এনে বললেন, এই "আমি কী, আমি কি?” অর্থাৎ নিজ নাম উচ্চারণ করে বলবে, আমি অমুক। (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্যারিসের বিরাট ঘটনা

📄 প্যারিসের বিরাট ঘটনা


আমি একবার প্যারিস ভ্রমণে ছিলাম। এর আগে আমি পূরোপুরিভাবে পালাবরত' পর্বতসমূহ ভ্রমণ করছি। এ পর্বতগুলো ছিল সবুজ শ্যামল হত। তার শ্যামলতা চির অম্লান। যুগ-যুগান্তর থেকে মানুষ এ দৃশ্য অবলোকন করে আসছে। আমার অভিজ্ঞতা হল, যে ব্যক্তি একবার ঐ দৃশ্য অবলোকন করেছে, সে এর পর সম্ভবতঃ অন্য কোন দৃশ্য পছন্দ করবে না।

আমি প্যারিস সফরে থাকাকালে এক স্থানে আমার আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়। আমি এক বন্ধুর ঠিকানা খুঁজে খুঁজে অবশেষে তার গৃহে গিয়ে পৌছি। আমি কলিংবেল চাপ দিতেই ভিতর থেকে আওয়াজ আসে, কে? বললাম, "আমি"। কিন্তু দরজা খোলা হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পুনরায় কলিং বেল চাপলাম। পুনরায় আওয়াজ আসে, কে? তখন বললাম, "আমি"। কিন্তু এবারও নীরবতা নেমে আসে। দরজা খোলা হয়নি। অপেক্ষা করার পর পুনরায় কলিং বেল চাপলাম, তারপর আওয়াজ আসে, কে? আমি তখন নিজের পূর্ণ নাম ও ঠিকানা বলতে শুরু করি। তারপর তাৎক্ষণাৎ দরজা খোলা হয়। আমার বন্ধুর মুচকি হাসি মাখা চেহারা দেখে আমি অভিযোগের সুরে বললাম, দরজা খুলতে এতো বিলম্ব হল কেন? তখন সে বলল, মূলতঃ আমাদের এখানের নিয়ম হল যখন কোন আগন্তুক নিজের নাম না বলবে, তার জন্য দরজা খোলা হবে না। কেননা নামের দ্বারা মানুষের পরিচয় জানা যায়। উপরন্তু ঘরের লোকজন ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। নতুবা মারাত্মক ডাকাতিসহ অনেক ধরনের বিপদ হতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00