📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন

📄 অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন


জনৈক বেদুইন রাসূলুল্লাহ এর খেদমতে এসে আরয করল, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? তিনি ইরশাদ করেন। আমানতদারী চলে যেতে শুরু করলে কিয়ামতের অপেক্ষা করবে। আবেদনকারী পুনরায় আরয করল, আমানতদারী কি উপায়ে উঠে যাবে? তিনি ইরশাদ করেন, অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব সোপর্দ করা হল। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এক উপদেশমূলক বিস্ময়কর ঘটনা

📄 এক উপদেশমূলক বিস্ময়কর ঘটনা


আমান জনৈক বন্ধু আমাকে বলেছে, অমুক উকিল (প্রতারণার আশ্রয় নিয়ে ওকালতি পরীক্ষা পাশ করে, এরপর থেকে নামকরা গুণ্ডা বদমাশ, ব্যভিচারী, জুয়াড়ী, সন্ত্রাসী, মদ্যপ, ঘুষের লেনদেন, হত্যা লুন্ঠন ছিল তার নিত্য নৈমিত্তিক পেশা) কে অপরাধ দমন আদালতের বিশেষ জজ মনোনীত করা হচ্ছে। তবে জানি না তাকে জজ মনোনীত করা হয়েছে কি না। আমি ভীষণ চিন্তাযুক্ত হয়ে যাই যে, এ ধরনের লম্পট সন্ত্রাসীর হাতে যদি এরূপ গুরুত্বপূর্ণ মামলা যায়। অবশেষে এর পরিণতি কি হবে? বাস্তবতাও এরূপ হবে। বর্তমানে যারা বড় বড় দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত, তারা সকলেই এ পদের সম্পূর্ণ অযোগ্য।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জাস্টিস কেকাউসের ঘটনা

📄 জাস্টিস কেকাউসের ঘটনা


আমার ইউরোপে এক গুরুত্বপূর্ণ বিষয় দেখার সুযোগ হয়েছে। সেখানে যে কোন পদের জন্য চাই ছোট হোক বড় হোক, সর্বাবস্থায় যোগ্য ও মেধাবী ব্যক্তিকে মনোনীত করা হয়। এক্ষেত্রে জাত-গোত্র, চেহারা সুরত চাল-চলন কখনো দেখা হত না বরং ব্যক্তির যোগ্যতাকে দেখা হত। কিন্তু এখন ওখানে সে অবস্থা নেই। আমাকে এক সংস্থার হেডক্লার্ক বলেছিল, আমাদের এখানে একটি বিষয়ে বিশেষভাবে চালু হয়ে গেছে অর্থাৎ আপনি যে কোন সংস্থায় যাবেন, সেখানে এমন লোক পাবেন, যে সংশ্লিষ্ট পদের সম্পূর্ণ অযোগ্য ও অনুপযুক্ত। এছাড়াও ওখানে এক কক্ষের বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন। অর্থাৎ কোন এক ব্যবসায়ী এক কক্ষ ভাড়া নিয়ে সাইনবোর্ড সর্বস্ব বিশ্ববিদ্যালয় বানিয়েছে। আর এশিয়ায় ঐ ধরনের লোকদের ডিগ্রীতে ভূষিত করছে। এরাই সেসব লোক, যারা তার নিকট থেকে ডিগ্রী লাভ করে পুনরায় এশিয়ার দেশ সমূহে দাপট দেখাচ্ছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অগ্নিবায়ু ও ভূ-কম্পন

📄 অগ্নিবায়ু ও ভূ-কম্পন


• হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে গনিমতের মাল মনে করে লুণ্ঠন করা হবে। আমানতকে গনিমতের মাল মনে করে আত্মসাৎ করা হবে। যাকাতকে জরিমানা মনে করা হবে। পার্থিব ধন-সম্পদ অর্জনের উদ্দেশ্যে বিদ্যা শিক্ষা করা হবে। লোকেরা স্ত্রীদের আনুগত্য করতে শুরু করবে। আর মায়ের সাথে অসদাচরণ করতে শুরু করবে। বন্ধু-বান্ধবকে অতি মহব্বত করবে। আর পিতাকে দূরে ঠেলে দেবে। মসজিদ সমূহে শোরগোল শুরু করবে।

নিম্ন শ্রেণীর লোকেরা সমাজের নেতা হবে। মানুষ তাদের অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তাদেরকে সম্মান করবে। বাদ্যযন্ত্র ও গান বাজনার ব্যাপক প্রচলন হবে। মাদকদ্রব্যাদি সেবনের ব্যাপক প্রচলন হবে। আর পরবর্তী লোকেরা পূর্ববর্তী উম্মাতদের প্রতি অভিশম্পাত করবে। তখন তোমরা অগ্নিবায়ু ও ভূ-কম্পনের অপেক্ষা করবে। ভূমি ধ্বস, বিকৃতিসাধন ও আসমান থেকে পাথর বর্ষণের অপেক্ষায় থাকবে। আর ঐ সমস্ত আযাবের সাথে অন্যান্য ঐ নির্দশনাবলীর জন্যও অপেক্ষা করবে, যা একের পর এক ক্রমাগত প্রকাশ হতে থাকবে। যেভাবে তসবীর সূতা ছিড়ে গেলে গুটিগুলো একের পর এক পড়তে থাকে। (তিরমিযী)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00