📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা

📄 আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা


ইউরোপীয়দের জীবন ব্যবস্থায় মাতাপিতা বিশেষ করে বৃদ্ধা মায়ের সাথে কিরূপ দূর্ব্যবহার করা হয়, এ সম্পর্কে ১৯৯২ খ্রিঃ ফেব্রুয়ারীর মর্নিং নিউজে প্রকাশিত এক ঘটনা উল্লেখ করা হচ্ছে। জল নামের এক লোকের মাতা ছিল ইয়াহুদী বংশধর। তার পিতা ক্যারিট মোরান্ড খ্যাতনামা ধনী ছিল। কিন্তু অল্পদিনের মধ্যে ক্যারিট মোরাল্ড মারা যায়। সেহেতু জনের মাতা আকস্মিক দুর্ঘটনায় পতিত হয়ে বিছানায় পড়ে যায়। তখন জন সর্বদা মায়ের ব্যাপারে জ্বলে পুড়ে মরত যে, এই বৃদ্ধা মা তো সর্বদা গৃহে রোগ-জীবাণু ছড়াচ্ছে। সে সর্বদা কাশছে। তার দেহের ক্ষতস্থান দিয়ে সর্বদা পুঁজ ও রক্ত বের হচ্ছে। এভাবে গৃহ দূষিত হয়ে যাচ্ছে। জন চেষ্টা-তদবীর করে মাকে ওল্ড হাউজে (আমরা যাকে গোশালা বলতাম, হিন্দুদের শাসনামলের পাকিস্তানে বর্তমানেও এরূপ স্থান রয়েছে, যেখানে হিন্দু বৃদ্ধা মাদের অর্থাৎ গাভী নিয়ে তাদের পরিচর্যার জন্য ন্যস্ত করত, এরূপ স্থানকে হিন্দুরা গো-শালা বলে। ইউরোপে ওল্ড হাউজ মূলতঃ এ গোশালার মতই) বিক্রয় করে দেয়। কিন্তু কিছুদিন পর মায়ের গৃহের কথা স্মরণ হলে সে গৃহে ফিরে আসে। তখন জন পুনরায় চিন্তিত হয়ে পড়ে। তখন সে এক নিষ্ঠুর মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে মাকে বিষ প্রয়োগ করে। ফলে রাতের মধ্যে মা মারা যায়। আর এ অবস্থায় জন তার মা থেকে মুক্তি লাভ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গগন চুম্বি অট্টালিকা নিয়ে গৌরব ও বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিকদের অভিমত

📄 গগন চুম্বি অট্টালিকা নিয়ে গৌরব ও বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিকদের অভিমত


সিডনীর খ্যাতনামা মনোস্তত্ত্ববিদ অধ্যাপক লিউলের গবেষণা মতে যে ব্যক্তি নিজ ব্যবহারিক বস্তু নিয়ে গর্ববোধ করে, তার ভেতর মারাত্মক মানসিক ব্যাধি দেখা দিতে পারে।

ডক্টর লিউলের মতে আদৌ এরূপ হতে পারে না যে, কেউ গগনচুম্বি অট্টালিকা, নামী দামী বাহারী গাড়ী, মিল কারখানা নিয়ে অহংকার করল। অথচ তার স্মৃতিশক্তি লোপ পায়নি। কেননা আমার অভিজ্ঞতায় স্মৃতিশক্তি শুধু মানবীয় চিন্তা-চেতনার সাথে সংশ্লিষ্ট। সবচেয়ে মারাত্মক ক্ষতি হল, এরূপ ব্যক্তিদের চিন্তাধারা অর্থহীন ও বিকার গ্রস্ত হয়ে পড়ে। ফলে তারা সমাজ ও পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন

📄 অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন


জনৈক বেদুইন রাসূলুল্লাহ এর খেদমতে এসে আরয করল, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? তিনি ইরশাদ করেন। আমানতদারী চলে যেতে শুরু করলে কিয়ামতের অপেক্ষা করবে। আবেদনকারী পুনরায় আরয করল, আমানতদারী কি উপায়ে উঠে যাবে? তিনি ইরশাদ করেন, অযোগ্য ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব সোপর্দ করা হল। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এক উপদেশমূলক বিস্ময়কর ঘটনা

📄 এক উপদেশমূলক বিস্ময়কর ঘটনা


আমান জনৈক বন্ধু আমাকে বলেছে, অমুক উকিল (প্রতারণার আশ্রয় নিয়ে ওকালতি পরীক্ষা পাশ করে, এরপর থেকে নামকরা গুণ্ডা বদমাশ, ব্যভিচারী, জুয়াড়ী, সন্ত্রাসী, মদ্যপ, ঘুষের লেনদেন, হত্যা লুন্ঠন ছিল তার নিত্য নৈমিত্তিক পেশা) কে অপরাধ দমন আদালতের বিশেষ জজ মনোনীত করা হচ্ছে। তবে জানি না তাকে জজ মনোনীত করা হয়েছে কি না। আমি ভীষণ চিন্তাযুক্ত হয়ে যাই যে, এ ধরনের লম্পট সন্ত্রাসীর হাতে যদি এরূপ গুরুত্বপূর্ণ মামলা যায়। অবশেষে এর পরিণতি কি হবে? বাস্তবতাও এরূপ হবে। বর্তমানে যারা বড় বড় দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত, তারা সকলেই এ পদের সম্পূর্ণ অযোগ্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00