📄 আমানতদার ও ন্যায়পরায়ণ ব্যক্তি হ্রাস পাবে
পূর্ববর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার নীতি ছিল, যখন কোন ব্যক্তিকে মনোনীত করা হত, তার একাধিক বৈশিষ্ট্য অবশ্যই দেখা হত। যেমন, ১. প্রস্তাবিত ব্যক্তি কি তার দায়িত্ব সম্পর্কে সচেতন? ২. সে কি নিজে ইনসাফ প্রার্থী, তাহলে সে নিজে ন্যায় পরায়ণ হবে। ৩.সে কি আমানতদার? পরিবারের লোকদের মধ্যে বিশ্বস্ততা আদান-প্রদানেও বিশ্বস্ত। কর্মস্থল ও কারখানায়ও বিশ্বস্ত হবে। কিন্তু বর্তমানে এরূপ লোকের সংখ্যা অনেক কমে গেছে।
📄 আমানতদার ব্যক্তি ও MBA এর নিসাব
আমার অভিজ্ঞতায় একটি বিষয় অতি গভীর মনে হয় যে, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাঠ্যসূচী বিশেজ্ঞগণ বারবার জোর দিয়ে বলেছেন, আপনি যদি নিজের ব্যবসায় উন্নতি ও সফলতা চান, তাহলে আমানতদারীকে আপনার লক্ষ্য স্থির করুন। কেননা সাধারণ জনগন বর্তমানে বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা সকলের নিকট বিশ্বস্ততা চায় এবং বিশ্বস্ততাকে পছন্দ করে। আপনি যদি নিজ ব্যবসায় বিশ্বস্ততার স্বাক্ষর রাখতে পারেন, তাহলে সুখ-সমৃদ্ধি, সফলতা ও সুখ্যাতি আপনার পদচুম্বন করবে।
📄 গগনচুম্বি অট্টালিকা নিয়ে গর্ব করা হবে
রাসূলুল্লাহ এর দরবারে এক ব্যক্তি এসে আরয করে, কিয়ামত কখন আসবে? তিনি ইরশাদ করলেন, আমি এবং আপনি এ সম্পর্কে এক সমান। আগন্তুক বলল, এর কিছু নিদেশনাবলী বলে দিন। তিনি ইরশাদ করেন, এর একটি নিদর্শন হল, স্ত্রীলোক এরূপ সন্তান প্রসব করবে, যে সন্তান তার মায়ের উপর কর্তৃত্ব চালাবে। আর তোমরা দেখতে পাবে খালি পা, উলঙ্গ দেহ ও নিচু স্তরের ও পশুপালের রাখাল গগনচুম্বি অট্টালিকার মালিক হয়ে গর্ব করছে। হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যখন তোমরা দেখবে খালি পা, উলঙ্গ দেহ বধির ও বাকশক্তিহীন ব্যক্তি সমাজের শাসক হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত অত্যাসন্ন। (বুখারী, মুসলিম)
📄 অবাধ্য কন্যা
চুল কেটে ছেটে, পেট-পিঠ উন্মুক্ত করে ও শরীর ছিলে যারা চতুর্দিকে ঘুরে বেড়ায়, তাদেরকে ইউরোপিয়ান ও আমেরিকান সুন্দরী বলা হয়। এ জারজরা কি ধরনের! এরা এতো রেয়াড়া যে, তাদের দৃষ্টি ভঙ্গী, অন্তর, মন-মেজাজ চিন্তা-চেতনা দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ উগ্র-উন্মুক্ত। তারা এক পুরুষের দ্বারা কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না বিধায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজী নয়। তাদের অন্তর পরিতৃপ্তি লাভ করে তো দেহ অপরিতৃপ্ত থাকে। যদি দেহ-মন পরিতৃপ্তি লাভ না করে, তাহলে তারা অন্য পুরুষ খোঁজে। তারা নিজ গর্ভধারিনী মা কে দাসী-বাদীও গৃহ পরিচারিকা থেকে নিকৃষ্ট মনে করে। তাদের ঐকান্তিক ইচ্ছা থাকে মা যেন তাড়াতাড়ি বা অকস্মাৎ মরে যায়। তাহলে অতিদ্রুত হাফ ছেড়ে বাঁচবে। এ ধরনের অসংখ্য মা ফুটপাত ও ধ্বংসপ্রাপ্ত ভবনে এমনকি গীর্জায় অতি করুণ অবস্থায় শেষ জীবন অতিবাহিত করে। আমি এ ধরনের অনেক নবযুবতিকে দেখেছি, যারা আপন মাতা-পিতাকে সীমাহীন ঘৃণা ও অবহেলার দৃষ্টিতে দেখছে। এমনকি এরূপ মেয়েদের মধ্যে অতিবেশী উগ্রতা দেখেছি। তারা বলছে, তাদের বুড়ো মাতা-পিতার মৃত্যু হচ্ছে না কেন!