📄 তৈমূর লংগের নিষ্ঠুরতা
সত্তর হাজার মানুষের মস্তক দ্বারা সে রক্তসৌধ তৈরি করেছে। তথাপি তার মানুষ হত্যার তৃষ্ণা মিটেনি। অবশেষে সে ঐ সৌধের উঁচুতা বাড়াতে আরো মানুষকে হত্যার নির্দেশ দেয়। তাই আবারও অগণিত অসংখ্য লোক হত্যা করা হয়। তারপরও তার আকাঙ্খা পূর্ণ হয়নি। অবশেষে সে কর্তিত মাথার মাঝে কাদা ও মাটি দিয়ে তাক তৈরি করে। যখন তার ইচ্ছা অনুযায়ী মিনার উঁচু হয়, তারপর উপরে উঠার জন্য সিঁড়ি বানানো হয়। সৌধের চূড়ায় এক মশাল প্রজ্বলিত করা হয়। ঐ মশাল এতো আলোকিত হয় যে, এর আলো কয়েক মাইল দূর থেকে দেখা যেত।
📄 নেপোলিয়ান বোনাপার্ট
নেপোলিয়ান বোনাপার্ট কয়েক লাখ মানুষ হত্যা করেছে। জনসাধারণের মুখে মুখে প্রচলিত তার প্রসিদ্ধ উক্তি- যখন মানুষকে হত্যা করে মৃত দেহ আগুনে পোড়ানো হয় এবং তা থেকে ধোঁয়া বের হয়, ঐ ধোঁয়া দেখতে আমার বেশ আনন্দ লাগে।
📄 প্রথম মহাযুদ্ধের পূর্ববর্তী অবস্থা
খ্যাতিনামা কলামিষ্ট, সাংবাদিক রিডার ডাইজেষ্ট ব্যাজমেনের গবেষণা অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিস্টাব্দ পূর্ববর্তী শাসকবর্গ অসংখ্য গুণাবলী ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। যদিও সাধারণ মানুষের ব্যক্তিগত ভুলভ্রান্তি তার সামাজিক জীবনে তেমন কোন প্রভাব বিস্তার করে না, কিন্তু নেতৃস্থানীয় ও শাসকবর্গের ব্যক্তিগত ভুলভ্রান্তি তাদের সামাজিক জীবনে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
আমি রাণী এলিজাবেতের বংশধর সব নেতাদের মধ্যে তাকে উত্তম স্বভাব চরিত্রের অধিকারী পেয়েছি। তাদের মধ্যে অনেক গুণাবলী ছিল। বর্তমান বাস্তবতা কিন্তু সম্পূর্ণ বিপরীত। কায়না-বাসনা প্রবৃত্তি পূজার কারণে নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাবে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। পার্থিব ধন-সম্পদ তাদের চোখে ধাঁধাঁ লাগিয়ে দিয়েছে।
📄 আমানত উঠে যাবে
• হযরত খাদীজা রাযি. থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ আমাকে দুটি বিষয় শিখিয়েছেন। তন্মধ্যে আমি এক বিষয় দেখেছি, আর দ্বিতীয় বিষয়ের অপেক্ষায় আছি। একটি হল, নিশ্চিত লোকদের অন্তরের গভীরে আমানত গচ্ছিত রাখা হয়েছে। তার পর মানুষ এর বিস্তারিত বিবরণ কুরআন ও রাসূলুল্লাহ এর মাধ্যমে শিক্ষা লাভ করেছে। দ্বিতীয়তঃ রাসূলুল্লাহ আমাকে আমানত উঠে যাওয়ার সম্পর্কে বলেছেন। ইরশাদ করেছেন, মানুষ একবার শয়ন করবে, তখন তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে। আমানের বিন্দুমাত্র আমানতও বাকি থাকবে। দ্বিতীয় বার শয়ন করবে। তখন বাকী আমানতও উঠিয়ে নেওয়া হবে। তখন তার চিহ্নও বাকী থাকবে না বরং ফোঁসকার মত দাগ পড়ে যাবে। যা উপর থেকে ফোলা দেখা যাবে, ভেতরে কিছুই থাকবে না।
অতঃপর ইরশাদ করেন, মানুষের পারস্পরিক লেনদেনে কাউকে আমানতদার পাবে না। সর্বত্র আলোচনা হতে থাকবে যে, অমুক গোত্রে অমুক ব্যক্তি আমানতদার ছিল। চমৎকার ভাষায় মানুষের প্রশংসা করে বলা হবে, অমুক ভীষণ বুদ্ধিমান, ভদ্র ও শক্তিশালী। অথচ তার অন্তরে সরিষা পরিমাণও ঈমান থাকবে না। (বুখারী)