📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হাজ্জাজের নিষ্ঠুরতা

📄 হাজ্জাজের নিষ্ঠুরতা


হযরত সাহাবোয়ে কিরাম, তাবেঈন, আওলীয়া, ওলামায়ে কিরাম, ফিকাহবিদ ও বিশেষজ্ঞগণের উপর তরবারীর আঘাতে এ লোক যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইতিহাসে তার উদাহরণ পাওয়া অসম্ভব।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 তৈমূর লংগের নিষ্ঠুরতা

📄 তৈমূর লংগের নিষ্ঠুরতা


সত্তর হাজার মানুষের মস্তক দ্বারা সে রক্তসৌধ তৈরি করেছে। তথাপি তার মানুষ হত্যার তৃষ্ণা মিটেনি। অবশেষে সে ঐ সৌধের উঁচুতা বাড়াতে আরো মানুষকে হত্যার নির্দেশ দেয়। তাই আবারও অগণিত অসংখ্য লোক হত্যা করা হয়। তারপরও তার আকাঙ্খা পূর্ণ হয়নি। অবশেষে সে কর্তিত মাথার মাঝে কাদা ও মাটি দিয়ে তাক তৈরি করে। যখন তার ইচ্ছা অনুযায়ী মিনার উঁচু হয়, তারপর উপরে উঠার জন্য সিঁড়ি বানানো হয়। সৌধের চূড়ায় এক মশাল প্রজ্বলিত করা হয়। ঐ মশাল এতো আলোকিত হয় যে, এর আলো কয়েক মাইল দূর থেকে দেখা যেত।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নেপোলিয়ান বোনাপার্ট

📄 নেপোলিয়ান বোনাপার্ট


নেপোলিয়ান বোনাপার্ট কয়েক লাখ মানুষ হত্যা করেছে। জনসাধারণের মুখে মুখে প্রচলিত তার প্রসিদ্ধ উক্তি- যখন মানুষকে হত্যা করে মৃত দেহ আগুনে পোড়ানো হয় এবং তা থেকে ধোঁয়া বের হয়, ঐ ধোঁয়া দেখতে আমার বেশ আনন্দ লাগে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রথম মহাযুদ্ধের পূর্ববর্তী অবস্থা

📄 প্রথম মহাযুদ্ধের পূর্ববর্তী অবস্থা


খ্যাতিনামা কলামিষ্ট, সাংবাদিক রিডার ডাইজেষ্ট ব্যাজমেনের গবেষণা অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিস্টাব্দ পূর্ববর্তী শাসকবর্গ অসংখ্য গুণাবলী ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। যদিও সাধারণ মানুষের ব্যক্তিগত ভুলভ্রান্তি তার সামাজিক জীবনে তেমন কোন প্রভাব বিস্তার করে না, কিন্তু নেতৃস্থানীয় ও শাসকবর্গের ব্যক্তিগত ভুলভ্রান্তি তাদের সামাজিক জীবনে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আমি রাণী এলিজাবেতের বংশধর সব নেতাদের মধ্যে তাকে উত্তম স্বভাব চরিত্রের অধিকারী পেয়েছি। তাদের মধ্যে অনেক গুণাবলী ছিল। বর্তমান বাস্তবতা কিন্তু সম্পূর্ণ বিপরীত। কায়না-বাসনা প্রবৃত্তি পূজার কারণে নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাবে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। পার্থিব ধন-সম্পদ তাদের চোখে ধাঁধাঁ লাগিয়ে দিয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00