📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সুদের ব্যাপকতা ও হালাল-হারামের তোয়াক্কা করা হবে না

📄 সুদের ব্যাপকতা ও হালাল-হারামের তোয়াক্কা করা হবে না


• রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মানুষের মধ্যে এমন এক সময় আসবে, যখন মানুষ ভাববে না যে, সে হালাল উপার্জন করছে, না হারাম। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কুদরতুল্লাহ শিহাবের বিস্ময়কর অভিমত

📄 কুদরতুল্লাহ শিহাবের বিস্ময়কর অভিমত


কুদরতুল্লাহ শিহাব এক বিস্ময়কর কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার হল্যান্ড সফরে যাই। সেখানে গিয়ে আমার এক বিস্ময়কর অভিজ্ঞতা লাভ হয়েছে। তা হল আমি অনূভব করলাম, এখানে হালাল-হারামের জ্ঞান তো দূরের কথা বরং সে অনুভূতি পর্যন্ত মানুষের অন্তর থেকে মুছে গেছে। শূকর, কুকুর, সাপ, ব্যাংঙ প্রভৃতি নাপাক ও হারাম বস্তু অহরহ ব্যবহার করা হচ্ছে।

সমাজে সূদের প্রভাব এতোধিক যে, সূদ ব্যতীত এখানে কোন কাজ কারবার চালানো অসম্ভব। জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত অর্থাৎ দাফন-কাফনের কাজ সুদ ব্যতিরেকে করা অসম্ভব। এ বিষয় আমার এক অর্থনীতিবিদের সাথে আলাপ হয়েছে। সে আমাকে এক রহস্য বলেছে, অচিরেই এমন এক সময় আসবে, যখন হালাল-হারামের পার্থক্য অনুভূত না হওয়ার কারণে আমাদের জীবন ব্যবস্থা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ঐ ব্যক্তির কথায় মনে হয়েছে, ইসলামের জীবন ব্যবস্থার ভিত্তি এতো সুদৃঢ় ও মজবুত যে, তা কখনো বিনষ্ট বা ধ্বংস হবে না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পাকিস্থানী সমাজের এক ঘটনা

📄 পাকিস্থানী সমাজের এক ঘটনা


আমি এখন এক উপাখ্যান উল্লেখ করছি, আপনি এটাকে লাখো বরং কোটি শহরবাসীর উপর প্রয়োগ করতে পারেন।
• যাকাতের মালকে হালাল মনে করে নিজ ঘরে রেখে দেওয়া। তা পাওয়ার যোগ্য ব্যক্তি পর্যন্ত পৌঁছানো।
• ঘুষের অর্থ বাপদাদা থেকে শুরু করে ঘরে এমনভাবে প্রবেশ করেছে যে, এখন সে অর্থ দ্বারা হজ্জ ও উমরা আদায় করা হয়।
• ঘুষের অর্থ দিয়ে উমরা ভিসা নেয় হয়। তা দিয়ে নিজের স্বার্থসিদ্ধি ও বিপদ দূর করা হয়।
• ধোঁকা ও প্রতারণা করাকে এসব সম্পদ নিজের প্রাপ্য মনে করা হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিভ্রান্ত কারী নেতা

📄 বিভ্রান্ত কারী নেতা


• হযরত সাওবান রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আমি আমার উম্মাত সম্পর্কে বিভ্রান্তকারী নেতাদের ব্যাপারে শংঙ্কিত। (তিরমিযী)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00