📄 বস ইউডের অভিজ্ঞতা
ইসলামিক রিসার্জ কেন্দ্রের (ইসলাম ও ইসলামী বিষয়ে গবেষকদেরকে পি.এইচ.ডি. ডিগ্রী প্রদান কারী একটি সংস্থা) অধ্যাপক ডক্টর গ্যাফের প্রদত্ত দীর্ঘ বক্তৃতা যা তিনি শ্রেণী কক্ষে লিকচার দিয়েছেন, যা তার ডক্টরেটের ছাত্র ডঃ বোরহান সেলিম সেটি নোট করেছে। তা নিম্নরূপঃ
📄 বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের বিলুপ্তি
এখন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের প্রচুর অভাব। প্রতিদিনই বিষয় ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তি বিদায় হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা যাদেরকে বিশেষজ্ঞ বলে অভিহিত করছি, এরা মূলতঃ পূর্ববর্তী বিশেষজ্ঞদের তুলনায় অন্ধ, অতিনিম্ন স্তরের শিক্ষার্থী। কিন্তু পূর্ববর্তী বিশেষজ্ঞগণ তাদের জীবন পূর্ণ করে চলে গেছেন বলে এদেরকে বর্তমানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বলা হচ্ছে। পূর্বে জ্ঞান ও বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ নির্ণয় করার মানদণ্ড ছিল। কিন্তু বর্তমানে বিদ্যার জগতে সংক্ষিপ্ত বিদ্যাকে সবকিছু বুঝা হয়। কোন বিষয়ে গভীরভাবে ধ্যান মগ্ন হওয়া এবং জ্ঞানের গভীরতা লাভ করা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। স্বয়ং আমার শিক্ষক যার নিকট থেকে আমি ডক্টরেট ডিগ্রী অর্জন করেছি, আমি যখন তার জ্ঞানের গভীরতা ও পাণ্ডিত্য সম্পর্কে পর্যালোচনা করি, তখন আমি নিজেই হতবাক হয়ে যাই। বর্তমানে আমি যখন বলি, তখন আমার ছাত্ররা হতবাক হয়ে যায়। কারণ, প্রতিনিয়ত অভিজ্ঞ গবেষক পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
📄 কৃপণতা ব্যাপক হবে
• রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। সময় অতি দ্রুত ফুরিয়ে যাবে, ইলম উঠে যাবে, ফিতনা প্রকাশ পাবে, আর মানুষের মন-মানসে কৃপণতা ঢেলে দেওয়া হবে। হত্যার আধিক্য দেখা দেবে। (বুখারী, মুসলিম)
📄 সংকীর্ণ অন্তর ও দেহতত্ত্ব বিশেষজ্ঞ
একদল দেহতত্ব বিশেষজ্ঞ একাধারে কয়েক বছর গবেষণার পর এই অভিমত প্রকাশ করেছেন যে, ক্রমান্বয়ে মানুষের ধৈর্য্য ও সহ্য শক্তি কমে যাচ্ছে। - আমেরিকান কাউন্সিল অফ সাইকোলজির চীফ স্যার গেলটিকের অভিমতে দেখা যায়, জনগণ বিশেষ করে সমাজের ধনীক শ্রেণী প্রতিনিয়ত এমন কিছু ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকিব কারণ হয়ে দাঁড়াবে।
• মানসিক অশান্তি ও শারীরিক অস্বস্থি ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
• এ স্তরের লোকদের মধ্যে সংকীর্ণমনা ও কৃপণতার ভীত সুদৃঢ় হচ্ছে। এ কারণে পরিবারে ঝগড়া, দোকানে ক্রেতাসাধারণের সাথে তর্ক বিতর্ক, কর্মক্ষেত্রে উর্ধতন কর্মকর্তার সাথে অসদাচরণ ইত্যাদি সর্বক্ষেত্রেই কৃপণতা ও হীন মন্যতা বৃদ্ধি পাচ্ছে।
• মানুষের মধ্যে পারস্পরিক অসঞ্চিতা স্বভাবে পরিণত হয়েছে। এমন কি অতি তুচ্ছ বিষয়েও একে অপরকে হত্যা করে ফেলছে।
অবস্থা এত শোচনীয় যে, কোন ব্যক্তি মানুসিক দুঃশ্চিন্তায় স্বয়ং নিজেকেই নিরাপদ ভাবতে পারছে না। বিগত দশ বছরে আমেরিকান সাইকোলজি কেন্দ্রে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
দেহ তত্ত্ববিদগণ এ নিয়ে ভীষণ উদ্ভিগ্ন যে, মানুষের পেরেশানীর কারণে তারা দেহতত্ববিদগণের পরামর্শ অনুযায়ী কাজ করতে ক্ষমতা হারিয়ে ফেলছে। যদি তাদেরকে একশত পরামর্শ দেওয়া হয়, তাহলে তারা পরামর্শ অনুযায়ী শতকরা দশ ভাগ কাজ করছে।