📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 ইলম উঠে যাবে

📄 ইলম উঠে যাবে


হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা আকস্মিকভাবে ইলম উঠিয়ে নেবেন না বরং উলামায়ে কিরামকে মৃত্যু দেওয়ার মাধ্যমে ক্রমান্বয়ে ইলম বিলুপ্ত করে দেবেন। যখন আল্লাহ তা'আলা একজন আলেমও অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ অজ্ঞ মূর্খ লোকদেরকে নেতা ও শাসক মনোনীত করবে। আর তাদের নিকট বিভিন্ন মাসায়ালা ও লেনদেন সম্পর্কে প্রশ্ন করবে। তখন তারা বিনা ইলমে ফাতওয়া দেবে। এভাবে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করে ফেলবে। (মিশকাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 বস ইউডের অভিজ্ঞতা

📄 বস ইউডের অভিজ্ঞতা


ইসলামিক রিসার্জ কেন্দ্রের (ইসলাম ও ইসলামী বিষয়ে গবেষকদেরকে পি.এইচ.ডি. ডিগ্রী প্রদান কারী একটি সংস্থা) অধ্যাপক ডক্টর গ্যাফের প্রদত্ত দীর্ঘ বক্তৃতা যা তিনি শ্রেণী কক্ষে লিকচার দিয়েছেন, যা তার ডক্টরেটের ছাত্র ডঃ বোরহান সেলিম সেটি নোট করেছে। তা নিম্নরূপঃ

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের বিলুপ্তি

📄 বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের বিলুপ্তি


এখন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের প্রচুর অভাব। প্রতিদিনই বিষয় ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তি বিদায় হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা যাদেরকে বিশেষজ্ঞ বলে অভিহিত করছি, এরা মূলতঃ পূর্ববর্তী বিশেষজ্ঞদের তুলনায় অন্ধ, অতিনিম্ন স্তরের শিক্ষার্থী। কিন্তু পূর্ববর্তী বিশেষজ্ঞগণ তাদের জীবন পূর্ণ করে চলে গেছেন বলে এদেরকে বর্তমানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বলা হচ্ছে। পূর্বে জ্ঞান ও বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ নির্ণয় করার মানদণ্ড ছিল। কিন্তু বর্তমানে বিদ্যার জগতে সংক্ষিপ্ত বিদ্যাকে সবকিছু বুঝা হয়। কোন বিষয়ে গভীরভাবে ধ্যান মগ্ন হওয়া এবং জ্ঞানের গভীরতা লাভ করা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। স্বয়ং আমার শিক্ষক যার নিকট থেকে আমি ডক্টরেট ডিগ্রী অর্জন করেছি, আমি যখন তার জ্ঞানের গভীরতা ও পাণ্ডিত্য সম্পর্কে পর্যালোচনা করি, তখন আমি নিজেই হতবাক হয়ে যাই। বর্তমানে আমি যখন বলি, তখন আমার ছাত্ররা হতবাক হয়ে যায়। কারণ, প্রতিনিয়ত অভিজ্ঞ গবেষক পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 কৃপণতা ব্যাপক হবে

📄 কৃপণতা ব্যাপক হবে


• রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। সময় অতি দ্রুত ফুরিয়ে যাবে, ইলম উঠে যাবে, ফিতনা প্রকাশ পাবে, আর মানুষের মন-মানসে কৃপণতা ঢেলে দেওয়া হবে। হত্যার আধিক্য দেখা দেবে। (বুখারী, মুসলিম)

ফন্ট সাইজ
15px
17px