📄 এলকোহল ও ঔষধ-পথ্য
ইসলাম কঠোরভাবে নেশাকে হারাম ঘোষণা করেছে। আর হারামে নিশ্চিত কোন নিরাময়তা নাই। তথাপি অসংখ্য ঔষধে এলকোহল ব্যবহার করা হচ্ছে। আর তাতে ব্যাধি উপশম হয় বলে ধারনা করা হচ্ছে। পক্ষান্তরে তাতে প্রকৃত অর্থে কোন নিরাময়তা নাই। চিকিৎসা বিজ্ঞান এ মতামত সম্পর্ণরূপে প্রত্যাখ্যান করছে।
📄 চকোলেট ও নেশা
বড় বড় শহরের নামকরা বিপনী বিতানসমূহে এ ধরনের অনেক চকলেট পাওয়া যায়, যা মানসিক যন্ত্রণা ও অবসন্নতা দূর করার জন্য ব্যবহার করা হয়। আর বর্তমানে তা অহরহ ব্যবহৃত হচ্ছে। অথচ তাতে রয়েছে নেশা। একবার কেউ তা ব্যবহার করলে, তাতে সে অভ্যস্থ হয়ে পড়ছে।
📄 ইলম উঠে যাবে
হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা আকস্মিকভাবে ইলম উঠিয়ে নেবেন না বরং উলামায়ে কিরামকে মৃত্যু দেওয়ার মাধ্যমে ক্রমান্বয়ে ইলম বিলুপ্ত করে দেবেন। যখন আল্লাহ তা'আলা একজন আলেমও অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ অজ্ঞ মূর্খ লোকদেরকে নেতা ও শাসক মনোনীত করবে। আর তাদের নিকট বিভিন্ন মাসায়ালা ও লেনদেন সম্পর্কে প্রশ্ন করবে। তখন তারা বিনা ইলমে ফাতওয়া দেবে। এভাবে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করে ফেলবে। (মিশকাত)
📄 বস ইউডের অভিজ্ঞতা
ইসলামিক রিসার্জ কেন্দ্রের (ইসলাম ও ইসলামী বিষয়ে গবেষকদেরকে পি.এইচ.ডি. ডিগ্রী প্রদান কারী একটি সংস্থা) অধ্যাপক ডক্টর গ্যাফের প্রদত্ত দীর্ঘ বক্তৃতা যা তিনি শ্রেণী কক্ষে লিকচার দিয়েছেন, যা তার ডক্টরেটের ছাত্র ডঃ বোরহান সেলিম সেটি নোট করেছে। তা নিম্নরূপঃ