📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দক্ষ অর্থনীতিবিদ মিস্টার কোরাস পরিসংখ্যান

📄 দক্ষ অর্থনীতিবিদ মিস্টার কোরাস পরিসংখ্যান


মিষ্টার কোরস তার গবেষণায় প্রমাণ করেছেন যে, বর্তমান সময়ে মুসলিম দেশসমূহের সম্পদের চিত্র অংকন করা হচ্ছে। অথচ মুসলমান অনেক বেশী সম্পদ ও অর্থের মালিক। পৃথিবীর সবচেয়ে বেশী ভাণ্ডার ও তরল স্বর্ণ অর্থাৎ তৈল মুসলমানদের নিকট। তদুপরি তারা প্রতিনিয়ত দুর্বল ও অসহায় হয়ে যাচ্ছে।
পরিমিত সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা অনভিজ্ঞ। তাদের ভোগবিলাস মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমার অনুসন্ধান অনুযায়ী, ২০১৫ খ্রিস্টাব্দের পর তাদের পতন তরান্বিত হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খ্যাতিনামা দান সুরের প্রতিক্রিয়া

📄 খ্যাতিনামা দান সুরের প্রতিক্রিয়া


মরহুম জিডা স্যালহারীর গবেষণাপত্র আমি পাঠ করেছি। ঐ প্রতিবেদনের সারমর্ম হচ্ছে, মানুষের স্বভাব হল, তার নিকট যত অর্থ-সম্পদের প্রাচুর্য দেখা দেবে, তার মধ্যে ততই দু'অবস্থার পরিবর্তন হতে শুরু করবে।
(১) হয়ত সে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে এবং নিজ সম্পদ পরিমিত ভাবে ব্যবহার করবে। ভোগ বিলসও রং-তামাশায় নিজ সম্পদ অপচয় ও অপব্যয় করবে না।
(২) আবার সম্পূর্ণ বিপরীত মানুষও রয়েছে। যাদের অভ্যাস হল, যখনই তাদের নিকট সম্পদ আসতে থাকে, তখনই তারা সর্বপ্রথম ব্যক্তিগত ভোগবিলাসে প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে। যেমন- ব্যভিচার, নানা গর্হিত কাজ, জুয়া খেলা, মদপান, পতিতালয়ে গমন আর আধুনিক মডেলের মোটর গাড়ী, সূরম্য ইমারত তৈরীতে অর্থ ব্যয় করতে শুরু করে। আমার অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে যে, তখনই আমরা অর্থসংকটের শিকার হই, যখন অন্তরালে যে সব উপকরণ থাকে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নাম পরিবর্তন করে মদকে বৈধ করা হবে

📄 নাম পরিবর্তন করে মদকে বৈধ করা হবে


রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। সর্বপ্রথম মদ সেবনের মাধ্যমে ইসলামকে বিকৃত করার চেষ্টা করা হবে। হযরত সাহাবায়ে কিরাম রাযি. আরয করেন, তাহলে কি মুসলমান মদ সেবন করবে? অথচ আল্লাহ তা'আলা এটাকে কঠোর ভাষায় হারাম ঘোষণা করেছেন! রাসূলুল্লাহ ইরশাদ করেন, নাম পরিবর্তন করে তা বৈধ করা হবে (বিয়ার জুস ইত্যাদি)।

র‍্যাকস কোম্পানীর পক্ষ থেকে বোতলজাত মূল্যবান জুস সরবরাহ করা হয়। এর খ্যাতি রয়েছে যে, এর দ্বারা দেহ শীতল হয়। দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে। স্বাস্থ্য সবল হয়। পাকস্থলীর তেজাব নিঃসরণ করে অংগ-প্রত্যঙ্গ সমূহ সঠিক পরিচলনায় সহায়তা করে। পক্ষান্তরে এটা হালকা মদ। কিন্তু সেবনকারীদের মতে এসব মদ, যদি এক বোতল সেবন করা হয়, তাতে দেহে স্বাদ অনুভূত হয়। আর যদি একত্রে তিন বোতল সেবন করা হয়, তাহলে দেশী এক বোতল মদের সমান নেশা হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এলকোহল ও ঔষধ-পথ্য

📄 এলকোহল ও ঔষধ-পথ্য


ইসলাম কঠোরভাবে নেশাকে হারাম ঘোষণা করেছে। আর হারামে নিশ্চিত কোন নিরাময়তা নাই। তথাপি অসংখ্য ঔষধে এলকোহল ব্যবহার করা হচ্ছে। আর তাতে ব্যাধি উপশম হয় বলে ধারনা করা হচ্ছে। পক্ষান্তরে তাতে প্রকৃত অর্থে কোন নিরাময়তা নাই। চিকিৎসা বিজ্ঞান এ মতামত সম্পর্ণরূপে প্রত্যাখ্যান করছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00