📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুসলমান সম্পদশালী হবে কিন্তু দ্বীনদার হবে না

📄 মুসলমান সম্পদশালী হবে কিন্তু দ্বীনদার হবে না


হযরত আলী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ এর সাথে মসজিদে বসা ছিলাম। হঠাৎ হযরত মুসয়াব বিন উমায়ের রাযি. মসজিদে প্রবেশ করেন। তার পরনে ছিল চামড়ার তালিযুক্ত একটি চাদর। তার এ দূদর্শা দেখে ইসলামপূর্ব অবস্থা স্মরণ করে রাসূলুল্লাহ কাঁদতে শুরু করেন। তারপর ইরশাদ করেন, হে মুসলমানগণ! ঐ সময় তোমাদের কি অবস্থা হবে, যখন তোমরা সকালে এক পোশাক পরিধান করে বের হবে; বিকালে অন্য আরেক পোশাক পরিধান করে বের হবে। আর তোমাদের সামনে এক পাত্র খাদ্য রাখা হবে এবং অন্য পাত্র তাদের সামনে থেকে উঠিয়ে নেওয়া হবে। তোমাদের বাসগৃহ সমূহে এমন উন্নত মানের পর্দা ঝুলানো থাকবে, যা কা'বা গৃহের গিলাফকেও স্নান করে দেবে। হযরত সাহাবায়ে কিরাম রাযি. আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! তখন তো আমাদের অবস্থা আগের তুলনায় অতি উত্তম হবে। ইবাদতের জন্য অবসর পাবো; অর্থ উপার্জনের পরিশ্রম কম করতে হবে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমরা ঐ দিনের তুলনায় আজকের দিনে উত্তম অবস্থায় আছ। (তিরমিযী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুসলমানদের অবস্থা ও এক শিক্ষণীয় দৃষ্টান্ত

📄 মুসলমানদের অবস্থা ও এক শিক্ষণীয় দৃষ্টান্ত


১৯৯১ খ্রিস্টাব্দের কথা। ব্রুনাইয়ের সুলতানের সম্পদের পরিসংখ্যান ও সারা বিশ্বের সম্পদশালী লোকদের তালিকা তৈরী করা হয়। তখন একদিকে কুয়েতের দীনারের প্রাচুর্য। অপর দিকে সৌদী আরবের অপুরন্ত তৈল সম্পদ। আবার উপসাগরীয় অঞ্চলের দেশসমূহে সম্পদ ও স্বর্ণের সমারোহ। কিন্তু এতো সব কিছুর পরও জনৈক ইউরোপীয় অভিজ্ঞ অর্থনীতিবিদ নিম্নোক্ত পরিসংখ্যান প্রতিবেদন তৈরী করে। উক্ত প্রতিবেদন ১৯৯১ খ্রিস্টাব্দে দৈনিক এমরোজ ম্যাগাজিনে স্থান লাভ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দক্ষ অর্থনীতিবিদ মিস্টার কোরাস পরিসংখ্যান

📄 দক্ষ অর্থনীতিবিদ মিস্টার কোরাস পরিসংখ্যান


মিষ্টার কোরস তার গবেষণায় প্রমাণ করেছেন যে, বর্তমান সময়ে মুসলিম দেশসমূহের সম্পদের চিত্র অংকন করা হচ্ছে। অথচ মুসলমান অনেক বেশী সম্পদ ও অর্থের মালিক। পৃথিবীর সবচেয়ে বেশী ভাণ্ডার ও তরল স্বর্ণ অর্থাৎ তৈল মুসলমানদের নিকট। তদুপরি তারা প্রতিনিয়ত দুর্বল ও অসহায় হয়ে যাচ্ছে।
পরিমিত সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা অনভিজ্ঞ। তাদের ভোগবিলাস মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমার অনুসন্ধান অনুযায়ী, ২০১৫ খ্রিস্টাব্দের পর তাদের পতন তরান্বিত হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খ্যাতিনামা দান সুরের প্রতিক্রিয়া

📄 খ্যাতিনামা দান সুরের প্রতিক্রিয়া


মরহুম জিডা স্যালহারীর গবেষণাপত্র আমি পাঠ করেছি। ঐ প্রতিবেদনের সারমর্ম হচ্ছে, মানুষের স্বভাব হল, তার নিকট যত অর্থ-সম্পদের প্রাচুর্য দেখা দেবে, তার মধ্যে ততই দু'অবস্থার পরিবর্তন হতে শুরু করবে।
(১) হয়ত সে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে এবং নিজ সম্পদ পরিমিত ভাবে ব্যবহার করবে। ভোগ বিলসও রং-তামাশায় নিজ সম্পদ অপচয় ও অপব্যয় করবে না।
(২) আবার সম্পূর্ণ বিপরীত মানুষও রয়েছে। যাদের অভ্যাস হল, যখনই তাদের নিকট সম্পদ আসতে থাকে, তখনই তারা সর্বপ্রথম ব্যক্তিগত ভোগবিলাসে প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে। যেমন- ব্যভিচার, নানা গর্হিত কাজ, জুয়া খেলা, মদপান, পতিতালয়ে গমন আর আধুনিক মডেলের মোটর গাড়ী, সূরম্য ইমারত তৈরীতে অর্থ ব্যয় করতে শুরু করে। আমার অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে যে, তখনই আমরা অর্থসংকটের শিকার হই, যখন অন্তরালে যে সব উপকরণ থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00