📄 আফ্রিকার দেশ সমূহের অবস্থা
বর্তমানে পুরুষের সংখ্যা স্বল্পতা আফ্রিকার দেশ সমূহেও বিদ্যমান। ওখানে একজন পুরুষের অনেক স্ত্রী রয়েছে। সন্তান ও অনেক বেশী। নারীদের সংখ্যা অনেক বেশী। এমন কি সব কাজ কর্ম নারীরা পরিচালনা করছে।
📄 কুফরী সুদৃঢ় হবে
• হযরত আবু হুরাইরা রাযি. বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্ধকার রাতের অংশের মত আগত কালো ফিতনা সমূহের পূর্বে দ্রুত নেক আমল করো। সে সময় মানুষ সকালে মুমিন থাকবে আর বিকালে কাফির হয়ে যাবে। আবার বিকালে কাফির থাকবে, সকালে মুমিন হয়ে যাবে। তারা সামান্যতম দুনিয়ার লোভে দ্বীনকে বিক্রয় করে দেবে। (মুসলিম)
📄 ডাক্তার হামিদুল্লাহর বর্ণনায় ফ্রান্সবাসী
করাচীতে এক ব্যক্তি জনৈক ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ ছিল। তার সাথে আমার টেলিফোন, পত্রালাপও সরাররি কথা বলার অনেকবার সুযোগ হয়েছে। কথা প্রসঙ্গে তিনি একদিন বললেন, ডাক্তার সাহেব ফ্রান্সের মুসলমানদের সম্পর্কে ভীষণ উদবিগ্ন ছিলেন। তিনি তাদেরকে প্রতিনিয়ত কুফরের প্রতি ধাবিত হতে দেখেছেন। ডাক্তার সাহেবের মতে মরক্কো ও লেবানলের মুসলমান বহুদিন থেকে ফ্রান্সে বসবাস করছে। কিন্তু তারা সামান্য অর্থ সম্পদ, চাকুরী বা কোন পদবী লাভের মোহে ইয়াহুদী মেয়েদের খপ্পরে পড়ে ইসলাম থেকে দূরে সরে পড়েছে। এমনকি জানা নেই, যে ব্যক্তি বর্তমানে মুসলমান আছে। কিছু সময় পরে তার কি অবস্থা হবে? তিনি এ প্রসঙ্গে একটি ঘটনাও বর্ণনা করেন।
📄 এক পাকিস্তানী পরিবারের ঘটনা
জর্দান থেকে অর্থ উপার্জনের লোভে এ পরিবার ফ্রান্সে গমন করে। সে খানে গিয়ে অয়েল ফেয়ার সংস্থার শরণাপন্ন হয়। তারা তার থাকা খাওয়া ও উন্নতমানের চাকুরীর ব্যবস্থা করে দেয়। তারপর তার নিকট খ্রিস্টধর্ম প্রচার করতে শুরু করে। এখন ঐ পুরো পরিবার ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে।