📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পুরুষের সংখ্যা হ্রাস মদ্য পান ও ব্যভিচারের ছড়াছড়ি

📄 পুরুষের সংখ্যা হ্রাস মদ্য পান ও ব্যভিচারের ছড়াছড়ি


• হযরত আবু হুরাইরা রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামতের একটি নিদশন হল, ইলম উঠে যাবে। অজ্ঞতা অনেক বেড়ে যাবে। ব্যভিচারের আধিক্যতা দেখা দেবে। অতিমাত্রায় মদপান হবে। পুরুষের সংখ্যা কমে যাবে। এমন কি নারীদের সংখ্য এত বেশী হবে যে, একজন পুরুষকে পঞ্চাশজন নারীর তত্ত্ববধায়ক করতে হবে। (বুখারী ও মুসলিম)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ইন্দোনেশিয়ায় নারীর সংখ্যাধিক্যতা

📄 ইন্দোনেশিয়ায় নারীর সংখ্যাধিক্যতা


জনসংখ্যা নিয়ন্ত্রণ লেবার ফ্রন্টের বর্তমান রিপোর্টে দেখা যায়, তারা ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘ সাত মাস পর্যন্ত জরিপ চালিয়ে এ বিষয় নিশ্চিত হয় যে, সারা দেশে নারীর সংখ্যা বেশী আর পুরুষের সংখ্যা কম। এমনকি একজন পুরুষ একাধিক বিবাহ করা সত্ত্বেও নারীর দায়িত্ব নেওয়ার মত পুরুষ পাওয়া যাচ্ছে না। সরকার এ বিষয় ভীষণ উদ্বিগ্ন যে, ক্রমবধমান নারীর সংখ্যধিক্যতা ভীষণ বিপজ্জনক রূপ ধারন করতে পারে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ইরান ও ইরাকে পুরুষের অভাব

📄 ইরান ও ইরাকে পুরুষের অভাব


ইরান ও ইরাকে যুদ্ধের পর নারী ও শিশুদের সংখ্যা অধিক। পুরুষের সংখ্যা কম দেখা যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আফগানিস্তানে পুরুষের অভাব

📄 আফগানিস্তানে পুরুষের অভাব


ধারাবাহিক যুদ্ধ ও বর্তমান গৃহ যুদ্ধ আফগানিস্তানকে বিরান করে দিয়েছে। ওখানে নারীর সংখ্যা বেশী ও পুরুষের সংখ্য কম। কেননা পুরুষ বিশেষ করে সুস্থ্য যুবকরা যুদ্ধে কাজে আসে। অনেক পুরুষ সুস্থ ও কর্মক্ষম নয়। নচেত অধিকাংশ পুরুষ কর্ম অক্ষম ও রুগ্ন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00