📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সাবেক মারডুন বর্তমান আব্দুল্লাহ

📄 সাবেক মারডুন বর্তমান আব্দুল্লাহ


স্বয়ং তিনি নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, আমি যখন কাফির ও খ্রিস্টান ছিলাম, তখন আমার জীবনে যে কোন ব্যক্তি আমার বন্ধু ও সাথী ছিল, প্রতিটি স্থানে অন্তরঙ্গ বন্ধু ছিল। কিন্তু আমি যখন দ্বীন গ্রহণ করি এবং ইসলামের সততা ও সত্যতার সাথে পরিচিতি লাভ করি, তখন আমার সাথে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়। আমার বন্ধু-বান্ধবগণ আমাকে উত্যাক্ত পেরেশান করতে শুরু করে। তারা আমার সাথে খাবার খাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। আমার সাথে করমর্দন করতে অস্বীকার করে। আমার পরিবারও বিরোধীতা শুরু করে। আর সেই মা যিনি আমার ভালবাসায় অগ্রগামী ছিলেন, তিনি আমাকে ভীষণ ঘৃণা করতে শুরু করেন। এমনকি আমি হতবাক হয়ে যাই। অবশেষে জনৈক মুসলমানের সাথে আমার সাক্ষাত হয়। আমি তার নিকট বিষয়টি খুলে বলি। তিনি আমাকে ধৈর্য ধারন করার উপদেশ দেন। আমি ধৈর্য ধারণ করতে থাকি। আর আমার ইসলামী জীবন যাপনের উপরেই অটল থাকি। তখন অকাট্যভাবে প্রমাণ হয় যে, বাস্তবিকই যদি ইসলামী জীবন-যাপন করতে হয়, তাহলে অবশ্যই বিপদের মুকাবিলা করতে হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিগত দিন থেকে আগত দিন খারাপ হবে

📄 বিগত দিন থেকে আগত দিন খারাপ হবে


• হযরত যুবাইর বিন আদী রাযি. বর্ণনা করেছেন, আমরা হযরত আনাস রাযি. এর খেদমতে হাজির হয়ে হাজ্জাজের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ পেশ করলাম। তিনি আমাদের অভিযোগ শুনে বললেন, তোমরা ধৈর্য্য ধারণ করো। কেননা তোমাদের উপর এরূপ কোন যুগ আসবে না, যার পরবর্তী যুগ তদপেক্ষা বেশী খারাপ না হবে। এমনকি তোমরা আপন প্রভূর সাথে মিলিত হয়ে যাবে। আমি এ কথা রাসূলুল্লাহ এর নিকট শুনেছি। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ঐতিহাসিক ইবনে জুবায়ের

📄 ঐতিহাসিক ইবনে জুবায়ের


• ঐতিহাসিক ইবনে জুবায়ের ব্যাখ্যা বিশ্লেষণ ও নিদর্শন দ্বারা এ বিষয় সত্যায়ণ করেছেন যে, প্রতিটি আগত সময় পূর্বের সময় অপেক্ষা উদ্বেগ-উৎকণ্ঠপূণ হবে। যে বরকত পূর্বেকার সময়ে ছিল, এখন আর সেটি নেই। অতীতকালে আমরা যখন সফর করতাম, তখন সময় ধীরগতিতে অতিবাহিত হত। কিন্তু আমরা বর্তমানে যখন সফর করি, তখন সময় অতিদ্রুত শেষ হয়ে যায়। আমাদের বাহন আমাদের আনুগত্য করতে রাজী নয়। আমাদের অধিনস্তরাও আমাদের কথা মানতে রাজী নয়। (ইবনে যুবায়ের)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অধ্যাপক আরল্যাভেন্ডের অভিজ্ঞতা

📄 অধ্যাপক আরল্যাভেন্ডের অভিজ্ঞতা


জি, এইচ গ্রাসেন্ট ছিলেন জক অফ ওয়ার্ল্ড-এর রচিয়তা। তিনি এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমি যখন গ্রীণ ইয়ার বা আমেরিকা ভ্রমণ করেছি, তখন আমাকে এমন এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যা আমার কাছে সত্যই বিস্ময়কর ছিল।
• শ্বেত ভালুক এক রক্ত পিপাসু প্রাণী। সে মানুষের উপর যে কোন সময় আক্রমণ করে। কিন্তু যখন তুষারপাত হতে থাকে, তখন সে একাধারে ছয় মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে। তখন যদি তার উপর দিয়ে যান বাহনে আরোহন করে চলে যান, তাহলেও সে নড়াচড়া করে না। কিন্তু কখনো আমার উদ্যম ও শক্তি ব্যয় হয় না।
• ভ্রমণের ধারাবাহিকতায় মধ্য আমেরিকার দীর্ঘ ভ্রমণ যৌবনে সমাপ্ত করেছি। আমার মনে হয় যে, প্রথম সফর উত্তম ছিল। বর্তমান সফরে আরাম-আয়েশ ও উত্তম পাথেয় থাকা সত্ত্বেও আমাকে অসংখ্য সমস্যার মুকাবিলা করতে হয়েছে। মনে হচ্ছে, প্রতিনিয়তঃ অবস্থা নাজুক ও সঙ্গীন হতে যাচ্ছে।
• ভ্রমণরত অবস্থায় আমি যখন খাবারের কিছু অংশ পশু-পাখীকে দিতাম, তখন আমি তাদেরকে আমার হিতাকাংখী পেতাম। কিন্তু বর্তমানে তা হচ্ছে না।
• আমার মনে হয় পূর্বে আমার খাবার স্বল্প হলেও অনেক বেশী মনে হত। খাওয়ায় পর পেট পূর্ণ হয়ে যেত। অথচ এখন তা হচ্ছে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00