📄 উপুড় হয়ে খাবার খাওয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপুড় হয়ে খেতে নিষেধ করেছেন। (ইবনে মাযা)। পিজিওলোজির বর্ণনা অনুযায়ী শুয়ে খাবার গ্রহণে নিম্নলিখিত ক্ষতির সম্মুখীন হতে হয়।
• এ অবস্থায় খাবার খেলে খাবার সঠিকভাবে চিবানো যায় না। আর চব সরাসরি মাংসপিণ্ড ও লালা বা Salivary glands এর সাথে সম্পর্কিত। চোয়াল নাড়ানো মাত্রই ঐ লালা লোকমার সাথে মিলিত হবে, তখন লোকমা সহজে হজমের যোগ্য হবে। যদি উপুড় হয়ে খাবার খাওয়া হয়, তাহলে হজমি শক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে।
• উপুড় করে খাবার খেলে পাকস্থলী ও আঁতুড়ির উপর বেশী চাপ পড়ে। আর পাকস্থলীর কুদরতী প্রসারতা, যা কম খাবার সময় বেশী জরুরী, তা থাকবে না। সুতরাং এমতাবস্থায় খাবার নির্দিষ্ট পরিমাণে খাওয়া যাবে না। ফলে খাদ্যের ঘাটতি ও অসংখ্য ব্যাধির সূচনা হতে পারে। উপুড় হয়ে খাবার খাওয়ার কারণে খাদ্যের কণা শ্বাসনালিতে প্রবেশের আশংকাও আছে। এ অবস্থায় যদি পানিও পান করা হয় আর সামান্য পানিও যদি শ্বাস নালিতে প্রবেশ করে, তাহলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
• উপুড় হয়ে খাবার খেলে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন দেহে প্রবেশ করতে পারে না। অথচ এমতাবস্থায় ঐ নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন দেহে প্রবেশ করা জরুরী। এ কারণে ক্রমশ মানসিক ও হজমে বিপর্যয় দেখা দিতে পারে।