📄 উপার্জনের উদ্দেশ্যে অতি প্রত্যুষে দোকানে যাওয়া
একদা রাসূলুল্লাহ্ তাশরীফ নিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় এক সবল লোক রাসূলুল্লাহ্ এর পাশ দিয়ে অতি প্রত্যুষে দোকানের উদ্দেশ্যে গমন করে। হযরত সাহাবায়ে কিরাম রাযি. তার সম্পর্কে আক্ষেপ করে বলতে শুরু করেন, এ ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যাত্রা করে থাকে তাহলে তো উত্তম। এর পর রাসূলুল্লাহ্ ইরশাদ করেন, এ ধরনের কথা বলো না। কেননা এ লোক যদি এ উদ্দেশ্যেও দোকানে গিয়ে থাকে যে, সে তার পরিবার বর্গ মাতা-পিতাকে সৃষ্টি জীব থেকে অমুখাপেক্ষি করে তাদের লালন পালন করবে, তাহলে সে আল্লাহর রস্তায় রয়েছে। কিন্তু যদি সে অহংকার ও ধনী হওয়ার উদ্দেশ্যে যাত্রা করে থাকে, তাহলে শয়তানের পথে রয়েছে। (কিমিয়া সা'দাত)
ইসলামের প্রতিটি কাজে ইনসাফ ও সাম্য রয়েছে। ইসলামের সকল কাজ চাই তা মৌখিক হোক বা কার্যগত হোক তা চিরস্থায়ী ও শ্বাশ্বত। ইসলাম যেখানে আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ এর আনুগত্য ও আদেশ পালনকে দুনিয়া ও আখিরাতের সোপান বানিয়ে দিয়েছে, ওখানে বান্দার হক বিশেষ করে পরিবার পরিজনের জীবন-যাপনকে উত্তম থেকে উত্তম বনানোর জন্য বিধিবিধান আরোপ করেছে। উল্লেখিত হাদীসের আলোকে তিন বিশেষজ্ঞের অভিমত নিম্নে উল্লেখ করা হচ্ছে।
📄 জির্চার জিটের অভিজ্ঞতা
ব্যবসা বাণিজ্যে সফলতা ও উন্নতি লাভের প্রথম পদক্ষেপ হল, অতি প্রত্যুষে ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া। প্রার্থীব জীবন-যাপনের সফলতা লাভের জন্যও অতিপ্রত্যুষে সেসব কাজগুলো নির্ণয় করা প্রয়োজন। যা তাকে সারা দিন করতে হবে।
📄 প্যার আইলেন্ডের অভিজ্ঞতা
এ ধরনের লোক ভীষণ মেধাবী ও সফল জীবন যাপন করে, যারা নিজের আগামী দিনের কাজের পরিকল্পনা রাতে ঠিক করে নেয়। আর অতি প্রত্যুষে ঐ পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। আমি নিশ্চিত বলতে পারি, সফলতা তাদের পদচুম্বন করবে।
আর্থর লুম ছিলেন বিরাট ব্যবসায়ী। তিনি সর্বদা ময়দানে সফলতা লাভ করেছে। তার সফলতার পেছনে নিম্নোক্ত কারটিই ছিল সব চেয়ে বড়। তিনি তার "আববাইতি ম্যাই হিউর হিস্ট্রি অফ লাইফ" নামক গ্রন্থে লিখেছেন, যে কোন ব্যক্তির উন্নতির সোপান ও সফলতার সিঁড়ি শুধুমাত্র একটি। এটি তখন হয়, যখন সে নিজ কাজকে ব্যাপক সতর্কতা প্রদান করে জীবনের প্রতিটি মুহূর্তকে ঐ সতর্কতার উপর সোপর্দ করে দেয়। তার জন্য সকাল-সন্ধ্যা এক দিন। রাতে প্রোগ্রাম করা, সকালে ঐ প্রোগ্রাম অনুযায়ী কাজ করা, তার পর সারা দিন সততা মনুষ্যত্ব ও উদারতার সাথে অতিবাহিত করা একজন সফল ব্যবসায়ীর জীবনের প্রাথমিক অংশ।
📄 কোন বস্তুর বাজার দর ও মূল্যে ধোঁকা না খাওয়া
পণ্যের বাজার দরে কাউকে প্রতারিত করবে না। আর পণ্যের মূল্য না গোপন করবে না। রাসূলুল্লাহ এরূপ করতে নিষেধ করেছেন।