📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আরকোডিষ্ট এণ্ড ইকোনোমি

📄 আরকোডিষ্ট এণ্ড ইকোনোমি


রিচার্ড নিটওরাডিট খ্যাতনামা অর্থনীতিবিদ ছিলেন। তার জন্ম ১৯০১ খ্রিস্টাব্দে হয় আর মৃত্যু হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। তিনি স্বরচিত "আরকোডিষ্ট এণ্ড ইকোনোমিকস" নামক বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন, জীবন উপকরণের বাহু ও এর কদম ততক্ষণ মজবুত থাকে, যতক্ষণ এর মধ্যে সততা বিদ্যমান থাকে। বিক্রেতা ও ক্রেতার মধ্যে সততা ও সত্যবাদিতা হল সেতু বন্ধন। এতে তাদের পারস্পরিক আত্মবিশ্বাস বহাল থাকে। সফল ব্যবসায়ীদের নীতি ছিল, যখনই তারা দ্রুত উন্নতির সোপান অতিক্রম করেছে বা যেসব লোক তাদের উন্নতির এই সোপান অতিক্রম করায় সাহায্য সহায়তা করেছে, তাদের মাঝে একটি বিষয়ে খুব মিল ছিল অর্থাৎ, তাদের প্রত্যেকের লেনদেনে সততা, বিশ্বস্ততা ছিল। তারা পণ্যের দোষ-ত্রুটি স্পষ্টভাবে বর্ণনা করে দিত। আমি আমার শিক্ষকতার সুদীর্ঘ ৩৬ বছরে শ্রেণীকক্ষে এ বিষয়ে লেকচার দিয়েছি। আমার সামনে একটি নয়, হাজারো উদাহরণ বিদ্যমান রয়েছে। যখনই আমি কোন ব্যবসায়ীকে উন্নতির উচ্চ শিখরে করতে দেখেছি, তার এ উন্নতির পেছনে সেসব বৈশিষ্ট্য বিদ্যমান পেয়েছি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পরিমাপের হুকুম

📄 পরিমাপের হুকুম


কুরআন মজীদে বর্ণিত আছে, দূর্ভোগ সে লোকদের জন্য, যারা ওজনে কম দেয়। আর যখন নিজে নেয় তখন বেশী নেয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আর্থারলুমের দীর্ঘ গবেষণা

📄 আর্থারলুমের দীর্ঘ গবেষণা


আমার এক লোকের সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল। সে পশু খাদ্যের ব্যবসা করত। সে সাথে সে পশুদের জন্য ডাল ইত্যাদির ব্যবসা করত। এ বন্ধুত্বের সুবাধে আমি প্রায়ই তার নিকট যাতায়াত করতাম। যত বারই তার সাথে সাক্ষাত হত, তখনই তাকে হাসিখুশি প্রফুল্ল ও সুস্থ্য মনে হত। কিন্তু হঠাৎ একদিন তার মনমেজাজ ও চেহারায় বিষণ্ণতা দেখা যায়। এ সম্পর্কে তাকে যতবার জিজ্ঞেস করলাম, ততবারই সে এ কথা বলে পাশ কাটিয়ে যেত। আর বলত, আর্থার আমি সুস্থ্য আছি। আমি একবার প্রোগ্রাম করি যে, এ বারের খ্রিস্টমাস তার সাথে কাটাব, তখন ভীষণ শীত ও ঠাণ্ডার রাত ছিল। একদিন আমরা এক নৈশ ক্লাবে একত্রে বসে ছিলাম। আমি ভাবলাম, কথায় কথায় তার চেহারা থেকে হতাশার চিহ্ন দূর হয়ে যাক। সে তার অন্তরের গোপন দুঃখ-কষ্ট প্রকাশ করে দিক। আমি পেস্ট্রি খেতে খেতে তাকে বিভিন্ন বিষয় প্রশ্ন করতে থাকি। কিন্তু সে প্রত্যেক বার এদিক-সেদিক ঘুরিয়ে ফিরিয়ে জবাব দিয়ে যায়।

অবশেষে তাকে তার হাতাশার কারণ বলতে বাধ্য করি। সে আমাকে বলল, আর্থার প্রকৃত ঘটনা হল, আমার সব কাজ কারবার সম্পর্কে তুমি তো ভালো ভাবে জানো। ডিজরোড টাউনে আমার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি ঐ প্রতিষ্ঠানের দায়িত্ব আমার ছেলের উপর ন্যস্ত করেছি। কিছুদিন সে কাজ কারবার ভালোভাবেই পরিচালনা করেছে। কিন্তু এর পর থেকে ধীরে ধীরে তার কারবারে ভাটা পড়ে এবং তার অধঃপতন শুরু হয়। আমি বিভিন্ন উপায়ে তার খোঁজ-খবর নিতে শুরু করি। এর সঠিক তথ্য উদ্ঘাটনে চেষ্টা করতে থাকি। কিন্তু তার সম্পর্কে কিছুই জানতে পারিনি।

অবশেষে এক ক্রেতা, যে পূর্বে আমার নিকট আসত কিন্তু এখন আসে না, তার নিকট এ বিষয়ে জানার চেষ্টা করলে সে আমাকে বলল, আসল ঘটনা হল, আমি বুঝতে পারলাম, পূর্বের তুলনায় ডাল ইত্যাদি ওজনে কম হচ্ছে। প্রথমে আমি তাকে আমার ধারনা ও সন্দেহের কথা বলি। কিন্তু পরে আমার দৃঢ় বিশ্বাস হয়। আমি ক্রয় কৃত পন্যদ্রব্য নিজে ওজন করে নিশ্চিত হয়ে যাই। আর্থার আসল কথা এ ভুলের জন্য দায়ী হল আমার পুত্র। এখন যদিও আমি আমার পুত্রকে কারবার থেকে পৃথক করে দিয়েছি। আর যে সব ক্রেতাকে সে ওজনে কম দিয়েছে, তাদের প্রত্যেকের নিকট ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেছি। তারপরও আমার ব্যবসায় ভীষণ লোকসান হচ্ছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 উপার্জনের উদ্দেশ্যে অতি প্রত্যুষে দোকানে যাওয়া

📄 উপার্জনের উদ্দেশ্যে অতি প্রত্যুষে দোকানে যাওয়া


একদা রাসূলুল্লাহ্ তাশরীফ নিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় এক সবল লোক রাসূলুল্লাহ্ এর পাশ দিয়ে অতি প্রত্যুষে দোকানের উদ্দেশ্যে গমন করে। হযরত সাহাবায়ে কিরাম রাযি. তার সম্পর্কে আক্ষেপ করে বলতে শুরু করেন, এ ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যাত্রা করে থাকে তাহলে তো উত্তম। এর পর রাসূলুল্লাহ্ ইরশাদ করেন, এ ধরনের কথা বলো না। কেননা এ লোক যদি এ উদ্দেশ্যেও দোকানে গিয়ে থাকে যে, সে তার পরিবার বর্গ মাতা-পিতাকে সৃষ্টি জীব থেকে অমুখাপেক্ষি করে তাদের লালন পালন করবে, তাহলে সে আল্লাহর রস্তায় রয়েছে। কিন্তু যদি সে অহংকার ও ধনী হওয়ার উদ্দেশ্যে যাত্রা করে থাকে, তাহলে শয়তানের পথে রয়েছে। (কিমিয়া সা'দাত)

ইসলামের প্রতিটি কাজে ইনসাফ ও সাম্য রয়েছে। ইসলামের সকল কাজ চাই তা মৌখিক হোক বা কার্যগত হোক তা চিরস্থায়ী ও শ্বাশ্বত। ইসলাম যেখানে আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ এর আনুগত্য ও আদেশ পালনকে দুনিয়া ও আখিরাতের সোপান বানিয়ে দিয়েছে, ওখানে বান্দার হক বিশেষ করে পরিবার পরিজনের জীবন-যাপনকে উত্তম থেকে উত্তম বনানোর জন্য বিধিবিধান আরোপ করেছে। উল্লেখিত হাদীসের আলোকে তিন বিশেষজ্ঞের অভিমত নিম্নে উল্লেখ করা হচ্ছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00