📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিশেষজ্ঞদের যুগ

📄 বিশেষজ্ঞদের যুগ


১৯৮৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর অধীনে জেনেভায় বিশ্ব স্পেশালিস্টদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সারা বিশ্বের অভিজ্ঞ ও স্পেশালিস্টদের আহবান করা হয়। মূলতঃ উক্ত সম্মেলনের উদ্দেশ্য ছিল, আমরা যদি দুনিয়াকে ব্যাধিমুক্ত করতে চাই, তাহলে এমন বিশেষজ্ঞ সৃষ্টি করতে হবে, যারা প্রতিটি ব্যাধির জন্য সম্পূর্ণ সতন্ত্র ঔষধ ও চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখতে পারে। উক্ত সম্মেলনে বিশেষভাবে বলা হয়, বর্তমানে মেডিক্যাল কলেজের উপর জোর দিতে হবে এবং মেডিক্যাল কলেজের নিয়মাবলীতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে হবে। সাথে সাথে এর প্রতিটি বিভাগে বিশেষ স্পেশালিস্ট ইউনিট ও ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এক রোগীর অভিজ্ঞতা

📄 এক রোগীর অভিজ্ঞতা


জনৈক রোগী চিকিৎসার উদ্দেশ্যে আমার নিকট এসে বলল, আমি ইউরোপের হাসপাতালে চিকিৎসার এক অদ্ভূত পদ্ধতি দেখেছি। ওখানে প্রত্যেক রোগের জন্য পৃথক চিকিৎসক রয়েছে। আমার ছিল পাকস্থলীর ব্যথা। এ ব্যথার চিকিৎসায় দীর্ঘ সময় নেওয়া হয়। রোগ নির্ণয়ের সময় ধরা পড়ে যে, যকৃতেও ব্যথা আছে। ঐ চিকিৎসক আমাকে তাৎক্ষণিকভাবে যকৃত চিকিৎসকের কাছে রেফার করেন। উল্লেখ যে, ইউরোপ ও আমেরিকায় চিকিৎসকের মর্যাদা নিবন্ধিত। যে নিজ বিষয় যত অভিজ্ঞ ও দক্ষ হবে, তাকে তত বেশী পদাধিকার সম্মান করা হয়।

মোটকথা, উল্লেখিত বিষয় রাসূলুল্লাহ এর ঐ হাদীস থেকে গ্রহণ করা হয়েছে, যাতে বলা হয়েছে, চিকিৎসা করানোর সময় চিকিৎসকের মর্যাদা নিরূপণ কর অর্থাৎ তার অভিজ্ঞতার প্রতি লক্ষ্য করে চিকিৎসা করাতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00