📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অজ্ঞচিকিৎসক ক্ষয় ক্ষতির জিম্মাদার

📄 অজ্ঞচিকিৎসক ক্ষয় ক্ষতির জিম্মাদার


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে কাউকে চিকিৎসা করল অথচ এ সম্পর্কে তার এর চাইতে অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক থাকার জ্ঞান না নেই, তাহলে রোগীর যে ক্ষতি হবে, সেই তার জিম্মাদার হবে। (আল-জাওযী)।

বর্তমান আধুনিক যুগে বিজ্ঞান যখন নিত্য নতুন উন্নতি ও গবেষণার দ্বারা উন্মুক্ত করে দিচ্ছে, বিশেষজ্ঞগণ ব্যাপক গবেষণার উদ্দেশ্যে ময়দানে অবতরণ করেছেন। তাদের সাথে অনেক অজ্ঞ নির্বোধ হাতুড়ে চিকিৎসক, হেকিম, হোমিওপ্যাথিকও নিজেদের কৃতিত্ব টিকিয়ে রাখার জন্য সমাজে বিদ্যমান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উল্লেখিত বর্ণনা মূলতঃ এ ধরনের লোকদের জন্য পথনির্দেশ, যা মানব জীবন নিয়ে খেলাকারীদের জন্য অতি উপকারী এক উপদেশ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 স্বাস্থ্য ও সুস্থ্যতার জন্য ইউরোপীয় আইন

📄 স্বাস্থ্য ও সুস্থ্যতার জন্য ইউরোপীয় আইন


ইউরোপে এরূপ অপচিকিৎসা নির্মূল করার লক্ষ্যে সর্বপ্রথম ১৮২১ খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করা হয়। এ আইনের আলোকে সে সব ভুয়া চিকিৎসক যা দাবীদারদের হাতে নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়, ইনিষ্টিটিউটের সনদপত্র নেই, আইনতঃ এ ধরনের লোক প্র্যাকটিস করে, তাহলে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। উপরন্তু যদি এ ধরনের কোন চিকিৎসকের কারণে কোন রোগী ক্ষতিগ্রস্থ হয়, তাহলে এর ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় উক্ত আনাড়ি চিকিৎসককে পরিশোধ করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00