📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ক্যানজন এক্সপার্টের অভিজ্ঞতা

📄 ক্যানজন এক্সপার্টের অভিজ্ঞতা


অস্ট্রেলিয়ার খ্যাতনামা প্রাণী বিজ্ঞানী তার নিজের অভিজ্ঞতায় উল্লেখ করেছেন, আমি টেকসাস ও অস্ট্রেলিয়ার বনাঞ্চলে দীর্ঘদিন অতিবাহিত করেছি। কিন্তু একটি বিষয় আমি সর্বদা স্মরণ রেখেছি যে, হয়ত কখনও সুরখাবের দেখা পেয়ে যাব। কিন্তু আদৌ আমি সুরখাবের দেখা পাইনি। অবশেষে আমি একদিন এক পাহাড়ি এলাকায় অতি সুন্দর এক পাখী দেখতে পাই। সে মধুর সূর করতেই তার পেছনে অন্যান্য পাখিদের উড়তে দেখি। আমার সন্দেহ হয় যে, এটা সুরখাব হতে পারে। অবশেষে আমি তার পিছনে চলতে থাকি। কিন্তু ঐ পাখীটিকে পরে আর দেখতে পাইনি। সে পাহাড় ও বনের গভীর অন্ধকারে হারিয়ে যায়। তার পর থেকে প্রায়ই ঐ পাখী খুঁজে বেড়াতাম। কয়েক মাস পর আমি ঐ পাখির সন্ধান পাই। তার চিত্তাকর্ষক মোহনীয় সূর অনূভব করি। কিন্তু সুরখাবকে দেখতে পাইনি। অবশেষে আমি অনুসন্ধান ত্যাগ করি। কিন্তু এর কয়েক মাস পর আমি একত্রে তিনটি সুরখাব দেখে হতবাক হয়ে যাই। আর তাদের পেছনে চলতে শুরু করি। এ অবস্থায় এক বনে গিয়ে বসে পড়ে। আমিও তাদের পেছনে বনে গোপনে বসে থাকি। আর তাদের মনোরম দেহও চিত্তাকর্ষক সুরের স্বাদ উপভোগ করতে থাকি। বাস্তবিকই এটি এক বিস্ময়কর ও দুর্লভ পাখী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00