📄 বিখ্যাত অর্থনীতিবিদ ডাক্তার ক্যানুজুনের অভিমত
সিডনীর বিখ্যাত অর্থনীতিবিদ তার বার্ষিক জেনারেল রিপোর্টে তিনটি বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তার ভাষায় উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয় হল, জাতির উন্নতি, মর্যাদা লাভ ও অবনতির প্রতিক্রিয়া সর্বদা তাদের অর্থনীতিতে কঠিনভাবে প্রতিফলিত হয়।
📄 সুস্থতা ও অবসর
রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, দুটি নিয়ামত এরূপ যার সম্পর্কে অসংখ্য মানুষ ধোঁকায় পতিত হয়েছে। সুস্থতা ও অবসর। (তিব্বে নববী ইবনে কায়েম) নিশ্চিত এ দুই নিয়ামত যখন যে মানুষের হাতের নাগালে এসে যায়, তখন সে মানুষ সদাসর্বদা সৌভাগ্যবান ও উৎফুল্ল থাকে।
📄 অন্তর ও দেহের সাথে এক বিস্ময়কর সম্পর্ক
আমার পরিচিত বয়ঃজ্যেষ্ঠ এক ব্যক্তি সর্বদা আমার সাথে সাক্ষাত করতেন। তিনি আমার সাথে সাক্ষাত করতে আমি তাকে আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার উপদেশ দিতাম। তিনি প্রত্যেক বারই কোন না কোন কর্মব্যস্ততা ও পেরেশানীর অভিযোগ করতেন। আর যে কোন আপত্তি পেশ করতেন। একবার দীর্ঘদিন পর তার সাথে আমার সাক্ষাত হয়। তখন দেখি, তিনি লাঠিভর দিয়ে পথ চলছেন। জিজ্ঞেস করার পর তিনি বললেন, এক দুর্ঘটনায় তার পায়ের হাড় ভেঙ্গে গেছে। এ কারণে তাকে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে থাকতে হয়েছে। বর্তমানে চলাফেরা করার যোগ্য হয়েছে। আমি তখনও পূর্বের কথার পূনরাবৃত্তি করি। আমার কথা শুনে তার দু'চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং সে বলতে শুরু করে, প্রথমে আমার অন্তর দেহের সাথে মিলিত হতে চাই তো না। এখন অন্তর চায় কিন্তু দেহ তা চায় না। আরও বললেন, সত্যিই সুস্থতা এক বিরাট নিয়ামত।
📄 অবসর সময়ের সদ্ব্যবহার
আমার এক বন্ধু এক সময় এক গুরত্বপূর্ণ পদে অধিষ্টিত ছিল। একবার আলোচনা প্রসঙ্গে সে বলল, এক সময় আমি শিক্ষা জীবন থেকে সম্পূর্ণ মুক্ত ছিলাম। তখন মাঝেমধ্যেই এরূপ কাজ করার সময় আমার প্রচুর ছিল। তখন যদি আমি তা করতাম, তাহলে নিশ্চিত আজ আমার আরো অনেক বেশী উন্নতি হত। কেননা আমার সহপাঠিদের অনেকেই ঐ কোর্সের বুনিয়াদে নির্ভর করে দ্রুত উন্নতি লাভ করেছে। কিন্তু আমি এখনো সেই নিচেই পড়ে আছি। অথচ আমি বাস্তবিকই উন্নতি লাভ করতে পারতাম। কিন্তু আমি সে অবস্থায় তখনই উন্মীত হতাম যদি নিজের অবসর সময়কে মূল্যায়ন করতাম এবং কাজে ব্যয় করতাম।