📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 মেজর আর্থার গিলন লিওনার্ডের রিপোর্ট (Major Arthur Gillon Leonard)

📄 মেজর আর্থার গিলন লিওনার্ডের রিপোর্ট (Major Arthur Gillon Leonard)


কিতাবে আমি ইসলামের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাঁতার কাটার কথা পড়েছি। তখন আমি বেশ আশ্চর্যান্বিত হয়েছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদি জিন্দেগি পর্যবেক্ষণ করলাম, তখন আমার কাছে ব্যাপারটির তাৎপর্যময় ধরা পড়ল।

মূলত সাঁতারের দ্বারা মস্তিষ্কের উৎকর্ষতা, রগ ও পেশীর স্থিরতা, চিন্তার গভীরতা, রক্তের সজীবতা, শরীর শক্ত ও কষ্টসহিষ্ণু হওয়া, হাত-পা সঞ্চালনের দ্রুততা, ধারণ শক্তি বৃদ্ধি ইত্যাদি যোগ্যতা অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সব জিনিস বাস্তবভাবে দেখিয়ে দেওয়ার সাথে সাথে এ শিক্ষাও দিয়েছেন যে, যদি কেউ দৈনন্দিন সাধারণ আমল ছাড়াও অন্য কোনভাবে আনন্দ উপভোগ করতে চায়, তবে আনন্দ উপভোগের জন্য এমন পদ্ধতি অবলম্বন করা উচিৎ যা দ্বারা স্বাস্থ্য, সুস্থতা এবং চারিত্রিক মান বৃদ্ধি পায়। (Islam- Her Moral and spiritual Values)

ফন্ট সাইজ
15px
17px