📄 এক রাশিয়ান মুসলমানের কথা
আমার এক বন্ধু বর্ণনা করেন, একবার রাশিয়াতে এক মুসলমান আমার কাছে এক খানা কুরআন শরীফ চায়। বললাম, 'তুমি কুরআন দিয়ে কি করবে?' সে উত্তর দিল, 'আমি কুরআন পাঠ করে জানবো, আমার স্রষ্টা আমার কাছে কি চান?'
মায়ের পেটে সন্তান কিভাবে থাকে এবং গর্ভাবস্থায় বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করে এ বিষয়ে কানাডার এক ডাক্তার দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন। একবার কোনভাবে তার হাতে এক খানা কুরআন পৌঁছে। কুরআন পাঠ করে তার উদ্দিষ্ট বিষয়ের সমাধান পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
📄 সাঁতার (Swimming)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাধাসিধে এবং মুজাহিদের মত জীবন যাপন করতেন। সর্বদা নিজের মুজাহিদি শক্তিকে ধরে রাখা এবং তার উৎকর্ষতার জন্য সচেষ্ট থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁতার কেটে আনন্দ পেতেন। কারণ সাঁতার কাটার ফলে শরীরের উৎকৃষ্ট ব্যায়াম হয়।
ঘটনাক্রমে এক সময় একটি পুকুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সাহাবী সাঁতার কাটছিলেন। তিনি প্রত্যেক সাঁতারুর সাথী তৈরি করে দিলেন। যাতে প্রত্যেকে সাঁতার কেটে তার সাথীর নিকট পৌঁছতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাযি.-কে সাথী নির্ধারণ করলেন। তিনি সাঁতার কেটে আবু বকর রাযি. এর নিকট পৌঁছে তাঁর গলা জড়িয়ে ধরলেন। (মিশকাত-আদাবে যিন্দেগী)
দোজাহানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমলই অগণিত চিকিৎসা ও মনোবিজ্ঞান বিষয়কসহ নানা রকম দুনিয়াবী এবং আখেরাতের কল্যাণ সমন্বিত। সাঁতার সম্পর্কে আধুনিক বিজ্ঞানের মতামত কি সে সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো।
📄 মেজর আর্থার গিলন লিওনার্ডের রিপোর্ট (Major Arthur Gillon Leonard)
কিতাবে আমি ইসলামের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাঁতার কাটার কথা পড়েছি। তখন আমি বেশ আশ্চর্যান্বিত হয়েছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদি জিন্দেগি পর্যবেক্ষণ করলাম, তখন আমার কাছে ব্যাপারটির তাৎপর্যময় ধরা পড়ল।
মূলত সাঁতারের দ্বারা মস্তিষ্কের উৎকর্ষতা, রগ ও পেশীর স্থিরতা, চিন্তার গভীরতা, রক্তের সজীবতা, শরীর শক্ত ও কষ্টসহিষ্ণু হওয়া, হাত-পা সঞ্চালনের দ্রুততা, ধারণ শক্তি বৃদ্ধি ইত্যাদি যোগ্যতা অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সব জিনিস বাস্তবভাবে দেখিয়ে দেওয়ার সাথে সাথে এ শিক্ষাও দিয়েছেন যে, যদি কেউ দৈনন্দিন সাধারণ আমল ছাড়াও অন্য কোনভাবে আনন্দ উপভোগ করতে চায়, তবে আনন্দ উপভোগের জন্য এমন পদ্ধতি অবলম্বন করা উচিৎ যা দ্বারা স্বাস্থ্য, সুস্থতা এবং চারিত্রিক মান বৃদ্ধি পায়। (Islam- Her Moral and spiritual Values)