📄 চারটি প্রথা চালু হলে ইসলাম প্রচার করা সহজ হবে
এক মুসলিম বুযুর্গের কথা আমাতে অভিভূত করে। বাহ্যত তার কথা হালকা মনে হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমরা যদি চারটি কাজ সহজ করে নিতে পারি, তাহলে ইসলামের প্রচার করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কাজগুলো হলো: ১. সাধারণ খাবার খাওয়া; ২. সাধারণ পোশাক পরা; ৩. সাধারণ মানের গৃহে বসবাস করা; ৪. সাধারণভাবে বিবাহ-শাদী সম্পন্ন করা।
📄 আমার অভিজ্ঞতা
ইসলামী জীবনে পায়ের গোড়ালি আবৃত হয় এমন জুতা পরার বিধান নেই। কারণ এ ধরনের জুতা পায়ে দেওয়ার ফলে মেরুদণ্ডের অস্থিতে সমস্যা দেখা দেয়।
📄 এক রাশিয়ান মুসলমানের কথা
আমার এক বন্ধু বর্ণনা করেন, একবার রাশিয়াতে এক মুসলমান আমার কাছে এক খানা কুরআন শরীফ চায়। বললাম, 'তুমি কুরআন দিয়ে কি করবে?' সে উত্তর দিল, 'আমি কুরআন পাঠ করে জানবো, আমার স্রষ্টা আমার কাছে কি চান?'
মায়ের পেটে সন্তান কিভাবে থাকে এবং গর্ভাবস্থায় বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করে এ বিষয়ে কানাডার এক ডাক্তার দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন। একবার কোনভাবে তার হাতে এক খানা কুরআন পৌঁছে। কুরআন পাঠ করে তার উদ্দিষ্ট বিষয়ের সমাধান পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
📄 সাঁতার (Swimming)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাধাসিধে এবং মুজাহিদের মত জীবন যাপন করতেন। সর্বদা নিজের মুজাহিদি শক্তিকে ধরে রাখা এবং তার উৎকর্ষতার জন্য সচেষ্ট থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁতার কেটে আনন্দ পেতেন। কারণ সাঁতার কাটার ফলে শরীরের উৎকৃষ্ট ব্যায়াম হয়।
ঘটনাক্রমে এক সময় একটি পুকুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সাহাবী সাঁতার কাটছিলেন। তিনি প্রত্যেক সাঁতারুর সাথী তৈরি করে দিলেন। যাতে প্রত্যেকে সাঁতার কেটে তার সাথীর নিকট পৌঁছতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাযি.-কে সাথী নির্ধারণ করলেন। তিনি সাঁতার কেটে আবু বকর রাযি. এর নিকট পৌঁছে তাঁর গলা জড়িয়ে ধরলেন। (মিশকাত-আদাবে যিন্দেগী)
দোজাহানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমলই অগণিত চিকিৎসা ও মনোবিজ্ঞান বিষয়কসহ নানা রকম দুনিয়াবী এবং আখেরাতের কল্যাণ সমন্বিত। সাঁতার সম্পর্কে আধুনিক বিজ্ঞানের মতামত কি সে সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো।