📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গোবলর এর মন্তব্য

📄 গোবলর এর মন্তব্য


একবার এক মামলায় আমার উকিল নিয়োগ করার প্রয়োজন হয়। তাঁর নাম ছিল গোবলর। তার সঙ্গে কথা-বার্তায় এক পর্যায়ে ইসলামের প্রসঙ্গ উঠে। তখন সে বললো, 'আমাদের প্রায় সব আইন-কানুন ইসলামী মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে আমাদের সমাজে ব্যক্তি পূজার মনোভাব প্রবল। আমাদের আইনে পিতৃহীন, অসহায় ও বিধবাদের প্রতি অনেক সহানুভূতি প্রদর্শন করা হয়েছে। সুতরাং আমাদের সামাজিক অবস্থার যদি সংশোধন হয়, তাহলে আমাদের সব বিধান অবিকল ইসলামী বিধানের অনুরূপ হবে।

আমি এক কমিটির সদস্য। উক্ত কমিটি দেশের আইন ও বিধান প্রণয়ন করে। আমরা সর্বপ্রথম খ্রিষ্টানদের গ্রন্থ অধ্যয়ন করি, তারপর ইহুদীদের গ্রন্থ ও সর্বশেষ ইসলামী গ্রন্থমালা অধ্যয়ন করি। এতে আমাদের নিকট এ বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে যে, ইহুদী ও খ্রিষ্টানদের সব জ্ঞান-বিজ্ঞানের উৎস হলো ইসলামী জ্ঞান। সব ধর্মালম্বীগণ ইসলাম থেকেই তাদের জ্ঞান আহরণ করেছে।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চারটি প্রথা চালু হলে ইসলাম প্রচার করা সহজ হবে

📄 চারটি প্রথা চালু হলে ইসলাম প্রচার করা সহজ হবে


এক মুসলিম বুযুর্গের কথা আমাতে অভিভূত করে। বাহ্যত তার কথা হালকা মনে হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমরা যদি চারটি কাজ সহজ করে নিতে পারি, তাহলে ইসলামের প্রচার করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কাজগুলো হলো: ১. সাধারণ খাবার খাওয়া; ২. সাধারণ পোশাক পরা; ৩. সাধারণ মানের গৃহে বসবাস করা; ৪. সাধারণভাবে বিবাহ-শাদী সম্পন্ন করা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমার অভিজ্ঞতা

📄 আমার অভিজ্ঞতা


ইসলামী জীবনে পায়ের গোড়ালি আবৃত হয় এমন জুতা পরার বিধান নেই। কারণ এ ধরনের জুতা পায়ে দেওয়ার ফলে মেরুদণ্ডের অস্থিতে সমস্যা দেখা দেয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এক রাশিয়ান মুসলমানের কথা

📄 এক রাশিয়ান মুসলমানের কথা


আমার এক বন্ধু বর্ণনা করেন, একবার রাশিয়াতে এক মুসলমান আমার কাছে এক খানা কুরআন শরীফ চায়। বললাম, 'তুমি কুরআন দিয়ে কি করবে?' সে উত্তর দিল, 'আমি কুরআন পাঠ করে জানবো, আমার স্রষ্টা আমার কাছে কি চান?'

মায়ের পেটে সন্তান কিভাবে থাকে এবং গর্ভাবস্থায় বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করে এ বিষয়ে কানাডার এক ডাক্তার দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন। একবার কোনভাবে তার হাতে এক খানা কুরআন পৌঁছে। কুরআন পাঠ করে তার উদ্দিষ্ট বিষয়ের সমাধান পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00