📄 ইউরোপে ময়লা আবর্জনা পরিষ্কার করার পদ্ধতি
ইউরোপে টয়লেট পেপার তৈরিতে ফসফরাস যুক্ত উপাদান ব্যবহার করা হয়। এর ফলে জীবাণু মারা যায়। পক্ষান্তরে ইসলাম ধর্মে পানি ও ঢিলা ব্যবহারের নির্দেশ রয়েছে। ঢিলার মধ্যে ফসফরাস থাকে। অনুরূপভাবে ইউরোপে ডাস্টবিনেও ফসফরাস থাকে। এতে করে আবর্জনায় জন্ম নেওয়া জীবাণু ধ্বংস হয়। পক্ষান্তরে ইসলাম নির্দেশ দিয়েছে খড়-কুটা মাটিতে পুঁতে রাখার। বলা বাহুল্য, মাটিতে ফসফরাস রয়েছে।
📄 গোবলর এর মন্তব্য
একবার এক মামলায় আমার উকিল নিয়োগ করার প্রয়োজন হয়। তাঁর নাম ছিল গোবলর। তার সঙ্গে কথা-বার্তায় এক পর্যায়ে ইসলামের প্রসঙ্গ উঠে। তখন সে বললো, 'আমাদের প্রায় সব আইন-কানুন ইসলামী মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে আমাদের সমাজে ব্যক্তি পূজার মনোভাব প্রবল। আমাদের আইনে পিতৃহীন, অসহায় ও বিধবাদের প্রতি অনেক সহানুভূতি প্রদর্শন করা হয়েছে। সুতরাং আমাদের সামাজিক অবস্থার যদি সংশোধন হয়, তাহলে আমাদের সব বিধান অবিকল ইসলামী বিধানের অনুরূপ হবে।
আমি এক কমিটির সদস্য। উক্ত কমিটি দেশের আইন ও বিধান প্রণয়ন করে। আমরা সর্বপ্রথম খ্রিষ্টানদের গ্রন্থ অধ্যয়ন করি, তারপর ইহুদীদের গ্রন্থ ও সর্বশেষ ইসলামী গ্রন্থমালা অধ্যয়ন করি। এতে আমাদের নিকট এ বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে যে, ইহুদী ও খ্রিষ্টানদের সব জ্ঞান-বিজ্ঞানের উৎস হলো ইসলামী জ্ঞান। সব ধর্মালম্বীগণ ইসলাম থেকেই তাদের জ্ঞান আহরণ করেছে।'
📄 চারটি প্রথা চালু হলে ইসলাম প্রচার করা সহজ হবে
এক মুসলিম বুযুর্গের কথা আমাতে অভিভূত করে। বাহ্যত তার কথা হালকা মনে হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমরা যদি চারটি কাজ সহজ করে নিতে পারি, তাহলে ইসলামের প্রচার করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কাজগুলো হলো: ১. সাধারণ খাবার খাওয়া; ২. সাধারণ পোশাক পরা; ৩. সাধারণ মানের গৃহে বসবাস করা; ৪. সাধারণভাবে বিবাহ-শাদী সম্পন্ন করা।
📄 আমার অভিজ্ঞতা
ইসলামী জীবনে পায়ের গোড়ালি আবৃত হয় এমন জুতা পরার বিধান নেই। কারণ এ ধরনের জুতা পায়ে দেওয়ার ফলে মেরুদণ্ডের অস্থিতে সমস্যা দেখা দেয়।