📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হোমারের অভিজ্ঞতা (Experiments of Homer)

📄 হোমারের অভিজ্ঞতা (Experiments of Homer)


অনুকরণ করার দ্বারা মস্তিষ্কের ক্ষমতার পরিস্ফুটন প্রায় লোপ পায়। অনুকরণকারী যে কোন বিষয়ে গভীর ও তাত্ত্বিক চিন্তা-ভাবনা ছেড়ে দিয়ে বাহ্যিক ব্যাপার নিয়ে বেশি মাতামাতি করে। নিজের সম্পর্কে চিন্তা ভাবনা কম, আর অন্যের অনুকরণ নিয়ে বেশি ব্যস্ত থাকলে তার আমলী জীবনে নেমে আসে ধ্বংস।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কুকুর (Dog)

📄 কুকুর (Dog)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুকুর ঘরে প্রবেশ করে কোথাও বসে পড়লে কুকুরকে সেখান থেকে উঠিয়ে ঐ স্থানে পানি ছিটিয়ে দাও। (মুসলিম) আধুনিক বিজ্ঞানের অনুসন্ধান অনুযায়ী কুকুরের মধ্যে এমন (Rabies germ) জীবাণু থাকে যা দ্রুত বর্ধনশীল এবং অতি দ্রুত বংশ বিস্তার করে আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুর যেখানে বসে, সেখানেই শরীর থেকে কিছু জীবাণু রেখে যায়। যদি কুকুর অসুস্থ অথবা চর্মরোগে আক্রান্ত হয়, তবে তার কিছু জীবাণু বসার স্থানে থেকে যাবেই। এ জন্যই এ হেকমতের কথা বলা হয়েছে যে, কুকুরকে ঘর থেকে বের করে সে স্থানটিকে পানি দ্বারা ধুয়ে ফেলবে, এতে জীবাণু দূর হবে। (মালুমাতে তিব্বে জাদীদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মধুর ব্যবহার

📄 মধুর ব্যবহার


মধু ব্যবহার করা সুন্নত। মধুর বিনিময়ে মানব জাতি কি পেয়েছে তা জানতে নিম্নে একটি উদাহরণ পেশ করছি। কলেজের ডেপুটি ডিরেক্টর জনাব আব্দুর রহমান সাহেব বলেন 'আমার কাঁধে প্রচণ্ড ব্যথা হতো। হাত পুরোপুরি উঠাতে পারতাম না। ফিজিওথেরাপি ও অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করিয়েছি। কিন্তু আরোগ্য লাভ হলো না। এক ব্যক্তি মধু ব্যবহারের পরামর্শ দিলে নিয়ম মাফিক কয়েক দিন তা ব্যবহার করেছিলাম। এতে কিছুদিন পর কিছুটা উপশম বোধ করলাম। এক সময় এতেই পূর্ণ আরোগ্য লাভ করি।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রোগীর সেবা শুশ্রুষায় রয়েছে রোগমুক্তি

📄 রোগীর সেবা শুশ্রুষায় রয়েছে রোগমুক্তি


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে সান্ত্বনা দিতেন এবং তার জন্য দোয়া করতেন। বিশ্বাসের শক্তিই মানসিক সুস্থতার উৎস। যে আত্মা শক্তির এ উৎস থেকে বঞ্চিত, সে অন্যান্য সমস্যায় জর্জরিত না হলেও অন্তত রোগ-ব্যাধি তাকে 'যা তা' করে ছাড়বে। এটা মানুষের দুর্ভাগ্য যে বর্তমান অভিজ্ঞ ডাক্তাররা মনোরোগ এবং স্নায়ুতন্ত্রের সমস্যা অনুসন্ধানে যথেষ্ট বিজ্ঞতার পরিচয় দিয়েছে; কিন্তু নতুন নতুন রোগগুলির সঠিক চিকিৎসা দানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00