📄 অনুকরণ ও মনোবিজ্ঞান (Imitation and Psychology)
অনুকরণ মূলত মস্তিষ্কের ঐ অংশের বিপরীত যে অংশ দ্বারা মানুষ অন্যের বিপরীত হওয়ার চেষ্টা করে। অনুকরণ করা মূলত গ্রহণ করার উদ্দেশ্যেও হতে পারে, আবার দোষ বর্ণনার উদ্দেশ্যেও হতে পারে। দোষ বর্ণনার উদ্দেশ্যে অনুকরণ করলে মানবীয় চিন্তা চেতনার উপর বিরূপ প্রভাব পড়ে। ফলে তোতলামি ও আওয়াজ বসে যাওয়ার মতো কঠিন রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
📄 হোমারের অভিজ্ঞতা (Experiments of Homer)
অনুকরণ করার দ্বারা মস্তিষ্কের ক্ষমতার পরিস্ফুটন প্রায় লোপ পায়। অনুকরণকারী যে কোন বিষয়ে গভীর ও তাত্ত্বিক চিন্তা-ভাবনা ছেড়ে দিয়ে বাহ্যিক ব্যাপার নিয়ে বেশি মাতামাতি করে। নিজের সম্পর্কে চিন্তা ভাবনা কম, আর অন্যের অনুকরণ নিয়ে বেশি ব্যস্ত থাকলে তার আমলী জীবনে নেমে আসে ধ্বংস।
📄 কুকুর (Dog)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুকুর ঘরে প্রবেশ করে কোথাও বসে পড়লে কুকুরকে সেখান থেকে উঠিয়ে ঐ স্থানে পানি ছিটিয়ে দাও। (মুসলিম) আধুনিক বিজ্ঞানের অনুসন্ধান অনুযায়ী কুকুরের মধ্যে এমন (Rabies germ) জীবাণু থাকে যা দ্রুত বর্ধনশীল এবং অতি দ্রুত বংশ বিস্তার করে আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুর যেখানে বসে, সেখানেই শরীর থেকে কিছু জীবাণু রেখে যায়। যদি কুকুর অসুস্থ অথবা চর্মরোগে আক্রান্ত হয়, তবে তার কিছু জীবাণু বসার স্থানে থেকে যাবেই। এ জন্যই এ হেকমতের কথা বলা হয়েছে যে, কুকুরকে ঘর থেকে বের করে সে স্থানটিকে পানি দ্বারা ধুয়ে ফেলবে, এতে জীবাণু দূর হবে। (মালুমাতে তিব্বে জাদীদ)
📄 মধুর ব্যবহার
মধু ব্যবহার করা সুন্নত। মধুর বিনিময়ে মানব জাতি কি পেয়েছে তা জানতে নিম্নে একটি উদাহরণ পেশ করছি। কলেজের ডেপুটি ডিরেক্টর জনাব আব্দুর রহমান সাহেব বলেন 'আমার কাঁধে প্রচণ্ড ব্যথা হতো। হাত পুরোপুরি উঠাতে পারতাম না। ফিজিওথেরাপি ও অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করিয়েছি। কিন্তু আরোগ্য লাভ হলো না। এক ব্যক্তি মধু ব্যবহারের পরামর্শ দিলে নিয়ম মাফিক কয়েক দিন তা ব্যবহার করেছিলাম। এতে কিছুদিন পর কিছুটা উপশম বোধ করলাম। এক সময় এতেই পূর্ণ আরোগ্য লাভ করি।'