📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মসজিদই ছিল মুসলমানদের কার্যকর (Offices of Muslim were Mosque)

📄 মসজিদই ছিল মুসলমানদের কার্যকর (Offices of Muslim were Mosque)


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের ঘোষণা দেয়ার পর দ্বীন প্রচারে যতই শ্রম দান করেছেন, মুসলমানদের সংখ্যা দিন দিন ততই বৃদ্ধি পেয়েছে। হিজরতের পর মুসলমানদেরকে একটি নির্দিষ্ট স্থানে সমবেত করার জন্য সর্বপ্রথম কাজ ছিল মসজিদে নববী নির্মাণ করা। এই মসজিদই তাদের আত্মিক প্রয়োজনাদি মেটানোর সাথে সাথে ধর্মীয় ও পার্থিব যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। সাহাবায়ে কেরামের জীবন মূলত পূর্ণ ইসলামী জীবন কাঠামোর নমুনা ছিল।

মদিনার চতুর্দিকে বিজয়ের দ্বার উন্মোচিত হওয়া এবং দলে দলে মানুষের ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার পরও তাদের যাবতীয় কার্যক্রম মসজিদেই সম্পন্ন হতো। এর জন্য আলাদা কোন কার্যালয়ের কল্পনাও করা হয়নি। মসজিদের পরিবেশ অত্যন্ত পবিত্র ও খোলা-মেলা। এখানে অবস্থানকালে বিনয় ও নম্রতা সৃষ্টি হয়, আল্লাহকে ভয় করার অনুভূতি জাগে, সৃষ্টির সেবা করার অনুপ্রেরণা জন্মে। মসজিদে অবস্থানকালে প্রতিটি লোক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা অবলম্বন করে। এতে করে মসজিদের পরিবেশ অপবিত্র হয় না। উন্মুক্ত ও শান্ত পরিবেশে মানসিক বা শারীরিক কোন ব্যাধিই জন্ম নিতে পারে না। সেখানে শ্বাসরুদ্ধতা, সংকীর্ণতা, সতেজ আবহাওয়ার স্বল্পতা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় না। এ রকম পরিবেশে প্রতিপালিত মানুষ সুস্থ ও সবল থাকে। তার শারীরিক ও মানসিক উন্নতি সাধিত হয়।

মসজিদে জবাবদিহিতার পরিবেশ বিরাজ করে। অত্যন্ত গরিব ও সামাজিকভাবে স্বল্প মর্যাদাসম্পন্ন ব্যক্তিও কোন প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়ে শাসক বা বিচারকের কাছে পৌঁছতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় যাবতীয় কর্মকাণ্ড মসজিদেই সম্পন্ন করতেন। হযরত আবু বকর রাযি. ও উমর রাযি. এর রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাও ছিল মসজিদকেন্দ্রিক। হযরত উমর রাযি. এর প্রতিনিধিত্বকালে রাষ্ট্রের সীমানা এশিয়া, আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হলেও তিনি সব কর্মকাণ্ড মসজিদেই সম্পন্ন করতেন। এসব কাজের জন্য আলাদা কার্যালয়ের কল্পনাও করা হয়নি। বর্তমান উন্নতির যুগে এসব কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে শাসক বা বিচারকের অবস্থান সেবকের মতো নয়; বরং আদেশকারীর মতো। আর এটাই আরও শত শত সমস্যার সৃষ্টি করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অফিস রোগ-ব্যাধির বাসস্থান (Office, Hole of Diseases)

📄 অফিস রোগ-ব্যাধির বাসস্থান (Office, Hole of Diseases)


যে কোন অফিসের কর্মচারী চান কর্মস্থলটি হোক খুব সুন্দর, মনোরম ও আরামদায়ক। বিশেষ করে অফিস কারো ব্যক্তি মালিকানাধীন হলে তিনি এর সাজ-সজ্জার প্রতি অত্যন্ত যত্নবান হন। অফিসের ভূষণ ও আভিজাত্য নিঃসন্দেহে সুষ্ঠু ও কর্মানুকূল পরিবেশের বহিঃপ্রকাশ। কিন্তু আপনার কর্মস্থলের এই সজ্জা ও আভিজাত্যই আপনার এবং আপনার অন্যান্য সহকর্মীদের নানা রোগ-ব্যাধিরও উৎস। অতএব অফিসকে আকর্ষণীয় করুন; কিন্তু নিজের স্বাস্থ্যের সাথে শত্রুতা পোষণ করবেন না। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অফিসের এই অবস্থা বুঝাতে— MCS (Multiple Chemical Syndrome) পরিভাষাটি ব্যবহার করে থাকে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রোগ-ব্যাধির কারণ (Reason of Diseases)

📄 রোগ-ব্যাধির কারণ (Reason of Diseases)


অফিসের দরজা-জানালা, কার্পেট, বৈদ্যুতিক যন্ত্রপাতি, এয়ার কন্ডিশনার ইত্যাদি সবকিছুই বিভিন্ন রাসায়নিক উপকরণে তৈরি। এই রাসায়নিক উপকরণসমূহ অনেক রোগ-ব্যাধির জন্ম দেয়। অফিসের প্রবেশ পথ, তাপ ও বায়ু নিষ্কাশনের ঘুলঘুলি (ভেন্টিলেটর) ইত্যাদি এমন ব্যবস্থা যা অফিসকে রোগ-ব্যাধির লালন-পালন ক্ষেত্রে পরিণত করে। গবেষকদের মতে, MCS জীবনের জন্য এক বড় হুমকি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রোগ-ব্যাধি সৃষ্টি (Production of Diseases)

📄 রোগ-ব্যাধি সৃষ্টি (Production of Diseases)


অফিসিয়াল কাজে ব্যবহৃত নানা জিনিস তৈরিতে এমন অসংখ্য রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়, যেগুলো সব মানুষকে ক্ষতিগ্রস্ত না করলেও, অনেক লোকই এতে মারাত্মক ক্ষতির ঝুঁকির সম্মুখীন হয়। এই সব রাসায়নিক যৌগের নেতিবাচক প্রতিক্রিয়ায় মাথা ব্যথা, উদ্যমহীনতা, শ্বাসকষ্ট, বমি, নাকসীর (নাক দিয়ে রক্ত ঝরা), চুলকানি, চোখ জ্বালা, জ্ঞান হারিয়ে ফেলা ইত্যাদি সমস্যার উদ্ভব হতে পারে। এমনকি এর ফলে নিউমোনিয়া ও ফুসফুসের মারাত্মক ইনফেকশনও দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্র এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা আক্রান্ত হতে পারে। দরজার কপাট বন্ধ করার হাতল থেকে নিয়ে মেঝেতে পাতা কার্পেট পর্যন্ত সব আসবাবপত্রে এই সব ক্ষতিকর উপাদান থাকে। বিশেষত রঙের কাজ করার পর এবং আসবাবপত্র পালিশ করার পর ঐ রঙ, তৈল ইত্যাদি থেকে অত্যন্ত শক্তিশালী গ্যাস নির্গত হয়। এ সব গ্যাস যতই শক্তিশালী হয়, সেগুলো তত বেশি প্রতিক্রিয়াশীল হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00