📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মিসওয়াকের উপকারিতা সম্পর্কে একটি ঘটনা

📄 মিসওয়াকের উপকারিতা সম্পর্কে একটি ঘটনা


বর্তমানে সব টুথ পেস্টেই অধিক পরিমাণে ফ্লোরাইড সংযোজন করা হয়। অথচ বিজ্ঞানের বক্তব্য হলো মিসওয়াকের মধ্যে প্রাকৃতিকভাবে ফ্লোরাইড রয়েছে। এটাই দাঁত ও মাড়ির রাসায়নিক মহৌষধ।

একবার এক নবমুসলিমের সাথে আমার সাক্ষাৎ হলো। তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞাসা করলাম। তখন সে বললো, 'আমি দাঁত ও মাড়ির মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম। অনেক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেছি। কিন্তু সুস্থতার পরিবর্তে অসুস্থতা বেড়েছে। অবশেষে আমার চিকিৎসার জন্য আমেরিকার বড় বড় ডাক্তারদের বোর্ড বসে। আমেরিকার অধিবাসী হিসাবে তারা অত্যন্ত যত্ন ও সহমর্মিতার সাথে আমার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। অবশেষে আমার জন্য একটি ব্যবস্থাপত্র নির্বাচন করেন। ঔষধ নিয়ে আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে আমার এক মুসলমান বন্ধুর সাথে দেখা হলো। উভয়ে এক পাশে গাড়ি থামিয়ে কুশল বিনিময় করলাম। তিনি আমার অসুস্থতার কথা শুনে আমাকে মুসলমানদের এক জামাতের কাছে নিয়ে গেলেন। তারা আমেরিকাতে দ্বীন প্রচারের উদ্দেশ্যে এসেছিল।

কিছুক্ষণ পর দেখলাম, প্রত্যেকে একটি করে কাঠ-খণ্ড নিয়ে দাঁতে ঘর্ষণ শুরু করেছে। তাদের অবস্থা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করলাম, 'এ কি কাণ্ড?' তারা বললো, 'এটা মিসওয়াক।' এই মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করলে দাঁতের অনেক উপকার হয়। তাদের নিকট মিসওয়াকের উপকারিতা ও গুণাগুণের কথা শুনে খুবই অভিভূত হলাম। তাদের কথাবার্তা শুনে তাদের সঙ্গে আমার অন্তরঙ্গতা ও হৃদ্যতা সৃষ্ট হয়ে গেল। কয়েকদিন নিয়মিত মিসওয়াক করলাম। ধীরে ধীরে আমার অবস্থার পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। অবশেষে ৮ দিনে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠি। কিছুদিন পর আমি চিকিৎসা বোর্ডের ডাক্তারদের নিকট গেলে তাঁরা আমাকে সুস্থ দেখে নিজেদের ঔষধ কার্যকরী হয়েছে ভেবে খুব খুশী হলেন। তখন আমি তাদের প্রদত্ত ঔষধগুলো যেভাবে ছিল, অবিকল সেভাবে টেবিলের উপর রেখে দিলাম। তারা ঔষধগুলো দেখে বিস্ময়াভিভূত হয়ে জিজ্ঞাসা করলো, 'এত দ্রুত আরোগ্য লাভ করলে কিভাবে?' তখন আমি মিসওয়াক বের করে বললাম, 'এই ডাল ব্যবহার করে আমি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছি।' আমার উত্তর শুনে তাদের বিস্ময় সীমা ছেড়ে গেল। তৎক্ষণাৎ তারা ক্যামেরা নিয়ে মিসওয়াকটির ফটো তুলে নিয়ে তা নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00