📄 ক্লোরাইড (Chlorides)
Ionic বৈশিষ্ট্যের কারণে মুখের আবরণী ঝিল্লি ও অন্যান্য অংশে তরল পদার্থের পরিমাণে ভারসাম্য বজায় থাকে। এটা মূলত প্রাকৃতিকভাবে সৃষ্ট লবণাক্ত পদার্থ। এর উপস্থিতির ফলে বিভিন্ন উপাদানের কর্মগত শৃঙ্খলা বজায় থাকে।
📄 ফ্লোরাইড (Flouride) ও সিলিকা (Silica)
পিলু গাছে প্রাকৃতিকভাবেই উল্লেখযোগ্য পরিমাণে ফ্লোরাইড ও সিলিকা বিদ্যমান থাকে। সাধারণত দাঁতের মাজনে কৃত্রিমভাবে ফ্লোরাইড যুক্ত করা হয়। এ দৃষ্টিকোণ থেকে পিলু মিসওয়াকের স্বতন্ত্র ভূমিকা রয়েছে। অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ফ্লোরাইড বিশেষ করে শিশুদের দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে। অধিকন্তু মিসওয়াকে বিদ্যমান সিলিকা যান্ত্রিক প্রক্রিয়ায় দাঁতকে উজ্জ্বল করে।
📄 গন্ধক (Sulpher)
পিলু গাছে বিদ্যমান গন্ধক জীবাণুনাশক ও বিষ প্রতিষেধক গুণসম্পন্ন হওয়ায় মুখের সুস্থতা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📄 ভিটামিন
দাঁতের সুস্থতা ও মাড়ির সংরক্ষণের ক্ষেত্রে ভিটামিন সি এর গুরুত্ব অনস্বীকার্য। পিলুতে এই উদ্ভিজ্জ উপাদানটি প্রাকৃতিকভাবে বিদ্যমান রয়েছে। এর ফলে দাঁত নষ্ট হওয়া ও মাড়ি ফুলে যাওয়া থেকে রক্ষা পায়। উপমহাদেশের ডাক্তারগণ বহুদিন থেকে মিসওয়াককে দাঁতের মাড়ি ফোলা রোগের চিকিৎসায় ব্যবহার করছেন।