📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ২. বাইতুল মুকাদ্দাস

📄 ২. বাইতুল মুকাদ্দাস


বাইতুল মুকাদ্দাস- এখানকার একটি নেকী পঞ্চাশ হাজার নেকীর সমান।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ৩. মসজিদে নববী

📄 ৩. মসজিদে নববী


মসজিদে নববী- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা মুবারক এবং মিম্বরের মাঝামাঝি স্থান। এই স্থানকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান বলে। এ স্থানের একটি দোয়া পঞ্চাশ হাজার দোয়ার সমান। (তিরমিযী)

এ তিনটি মসজিদই সেই পবিত্র স্থান যেখানে বড় বড় ও উঁচু মর্যাদাসম্পন্ন আম্বিয়া কেরাম নামায পড়েছেন এবং দোয়াও করেছেন। এ ছাড়াও নিম্নোক্ত স্থানগুলোতে দোয়া করলেও দোয়া তাড়াতাড়ি কবুল হয়। রুকুনে ইয়ামানী এবং মাকামে ইবরাহীমের মাঝামাঝি স্থান, বাইতুল্লাহর ভিতর, সাফা-মারওয়া সায়ীর ময়দান, আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনা, মাকামে ইবরাহীমের পিছনে। জুমার সমগ্র রাত, প্রতি রাতেই অর্ধভাগ অতিবাহিত হওয়ার পর, শবে কদর, আযান ও ইকামতের মাঝখানে, জিহাদের কাতারবন্দি হওয়ার পর, ফরজ নামাযের পর, সিজদায়, আরাফার দিন, রমজানে ইফতার ও সাহরির সময়, বৃষ্টির সময়, মজলুম অবস্থায়, যমযমের পানি পান করার সময়। (জাওহারের দোয়া)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00