📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 মুমিনের জ্ঞান (Wisdom is Momin)

📄 মুমিনের জ্ঞান (Wisdom is Momin)


জ্ঞান-বুদ্ধি কাজে লাগিয়ে ও সতর্কতার সাথে মুমিনের কাজ করা দরকার। একথাও স্মরণ রাখা দরকার যে, দুনিয়ার কারখানায় বিভিন্ন রকমের কষ্ট, নানা রকমের পেরেশানি আসবে যাতে করে সে গুনাহ থেকে পবিত্র হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন— 'আল্লাহ তা'আলা যাকে অনেক মঙ্গল দান করেন, তার উপর বিপদাপদ নাযিল করেন।'

কুরআন পাকে রয়েছে— 'তোমাদের পালনকর্তা ইরশাদ করেন, আমার নিকট দোয়া কর। আমি তোমাদের দোয়া কবুল করব।' অর্থাৎ মুসলমানদেরকে আদেশ দেওয়া হয়েছে যে, তারা যেন শুধু আল্লাহ তা'আলার নিকট দোয়া করে। আল্লাহ তা'আলা আরও ইরশাদ করেছেন, 'তার প্রতিদান আমিই প্রদান করব।'

তিরমিযী শরীফে রয়েছে, 'দোয়া ইবাদতের মগজ।' তিরমিযী শরীফের অন্য এক বর্ণনায় আছে, 'আল্লাহ তা'আলার নিকট দোয়ার অনেক মর্যাদা রয়েছে। কারণ দোয়া ইবাদতের মগজ বা সারাংশ এবং অনুগত বান্দারা আল্লাহ তা'আলার কাছে প্রিয়। প্রিয়দের মর্যাদা সব স্থানেই রয়েছে।'

তিরমিযী শরীফের আরেক জায়গায় রয়েছে, 'যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। কারণ দোয়া না করা অহংকারের চিহ্ন।'

তিরমিযী শরীফে আছে, 'তোমাদের পালনকর্তা খুবই আত্ম-সম্ভ্রমবোধ সম্পন্ন এবং বড়ই সম্মানী। যখন বান্দা তার সম্মুখে হাত উত্তোলন করে, তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 দোয়ার শর্তসমূহ

📄 দোয়ার শর্তসমূহ


দোয়ার অনেকগুলি শর্ত রয়েছে:

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 প্রথম শর্ত :

📄 প্রথম শর্ত :


আল্লাহকে এক মানা, সুন্নতের অনুসরণ করা। কেউ যে পরিমাণ সুন্নতের অনুসারী হবে, তার সে পরিমাণ দোয়া কবুল হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 দ্বিতীয় শর্ত :

📄 দ্বিতীয় শর্ত :


ইখলাস অর্থাৎ একনিষ্ঠ ও পরিচ্ছন্ন মনে দোয়া করবে। আন্তরিকতার সাথে আল্লাহর দিকে রজু হবে, লোক দেখানোর জন্য নয়।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية