📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দোয়া ইবাদতের সার (Prayer Extract of Divine)

📄 দোয়া ইবাদতের সার (Prayer Extract of Divine)


দুনিয়া সুখ শান্তির জায়গা নয়; কষ্ট ও সাধনার জায়গা। এ দুনিয়ায় আমরা এমন কাউকে পাই না যে আরাম ও প্রশান্তিতে আছে। মানুষের জীবনে এমন নাজুক সময়ও আসে, যখন তার অন্যের সাহায্য-সহযোগিতার প্রয়োজন পড়ে। সারা পৃথিবীতে এমন কোন শক্তি নজরে আসে না যা তার সমস্যার সমাধান দিতে পারে। এরূপ অবস্থায় মানুষের মন-মগজ, হাত-পা মোটকথা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্বের প্রতিপালককে আহ্বান করে, যার রাজত্ব সারা পৃথিবীর কোণায় কোণায় বিস্তৃত। তিনি স্বীয় আম্বিয়াদের মাধ্যমে আমাদেরকে এমন একটি অমূল্য হীরক দান করেছেন যার মূল্য ও মর্যাদা কল্পনাতীত। সে হীরকটি হল দোয়া।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দোয়া মুমিনের হাতিয়ার (Prayer Weapon of Momin)

📄 দোয়া মুমিনের হাতিয়ার (Prayer Weapon of Momin)


তাবরানীর হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'দোয়া মুমিনের হাতিয়ার।' কখনো কখনো এমন হয় যে, বাহ্যিকভাবে মুমিনের আশা পূর্ণ হয় না। কেননা আল্লাহ তা'আলা মুমিনকে পরীক্ষায় ফেলে তার গুনাহ মাফ করতে চান। এটাই দোয়াকারীর পক্ষে কল্যাণকর। কারণ দোয়া কবুল করে তার বিপদসমূহকে দূর করে দেওয়া আর গুনাহসমূহকে রেখে দেওয়া দুর্বল বান্দার পক্ষে ক্ষতিকর। অথচ এ সময় ঈমানদার ব্যক্তিও আফসোস শুরু করে যে, 'আল্লাহ তা'আলা আমার ফরিয়াদটুকু শুনলেন না।' কখনো এমনও হয় যে, কাফেরদের দোয়া কবুল হয়ে যায়। এটা এ জন্য নয় যে, (নাউযুবিল্লাহ) তাদের মিথ্যা মাবুদ তাদের প্রয়োজন পূর্ণ করে দেন। বরং আল্লাহ তা'আলার পক্ষ থেকে সেই বেইমানকে আরও অবকাশ দেওয়া হয়। আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, 'আমি তাদেরকে অবকাশ দেই। আমার কৌশল থেকে রক্ষা পাওয়ার কেউ নেই।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুমিনের জ্ঞান (Wisdom is Momin)

📄 মুমিনের জ্ঞান (Wisdom is Momin)


জ্ঞান-বুদ্ধি কাজে লাগিয়ে ও সতর্কতার সাথে মুমিনের কাজ করা দরকার। একথাও স্মরণ রাখা দরকার যে, দুনিয়ার কারখানায় বিভিন্ন রকমের কষ্ট, নানা রকমের পেরেশানি আসবে যাতে করে সে গুনাহ থেকে পবিত্র হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন— 'আল্লাহ তা'আলা যাকে অনেক মঙ্গল দান করেন, তার উপর বিপদাপদ নাযিল করেন।'

কুরআন পাকে রয়েছে— 'তোমাদের পালনকর্তা ইরশাদ করেন, আমার নিকট দোয়া কর। আমি তোমাদের দোয়া কবুল করব।' অর্থাৎ মুসলমানদেরকে আদেশ দেওয়া হয়েছে যে, তারা যেন শুধু আল্লাহ তা'আলার নিকট দোয়া করে। আল্লাহ তা'আলা আরও ইরশাদ করেছেন, 'তার প্রতিদান আমিই প্রদান করব।'

তিরমিযী শরীফে রয়েছে, 'দোয়া ইবাদতের মগজ।' তিরমিযী শরীফের অন্য এক বর্ণনায় আছে, 'আল্লাহ তা'আলার নিকট দোয়ার অনেক মর্যাদা রয়েছে। কারণ দোয়া ইবাদতের মগজ বা সারাংশ এবং অনুগত বান্দারা আল্লাহ তা'আলার কাছে প্রিয়। প্রিয়দের মর্যাদা সব স্থানেই রয়েছে।'

তিরমিযী শরীফের আরেক জায়গায় রয়েছে, 'যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। কারণ দোয়া না করা অহংকারের চিহ্ন।'

তিরমিযী শরীফে আছে, 'তোমাদের পালনকর্তা খুবই আত্ম-সম্ভ্রমবোধ সম্পন্ন এবং বড়ই সম্মানী। যখন বান্দা তার সম্মুখে হাত উত্তোলন করে, তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দোয়ার শর্তসমূহ

📄 দোয়ার শর্তসমূহ


দোয়ার অনেকগুলি শর্ত রয়েছে:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00