📄 অশুদ্ধ নিয়ত, রেস্টুরেন্ট এবং ইউরোপীয় বিশেষজ্ঞ
প্যারাসাইকোলজি বিশেষজ্ঞ ডা. ল্যাড বেটার বলেন, 'হোটেলের খানা কখনো স্বাস্থ্যসম্মত হতে পারে না। কারণ মালিকের নিয়ত হলো গ্রাহকের পকেট থেকে অধিক পরিমাণ টাকা উপার্জন করা। আমার গবেষণা মতে, হোটেলের খাবার কখনো বরকতময় ও স্বাস্থ্যসম্মত হতে পারে না।- (তাসউয়ারাতে ইসলাম)
📄 রাশিয়ানদের এক গুরুত্বপূর্ণ গবেষণা (A valuable Russian Research)
ভারতে ডাক্তার বা চিকিৎসকদের ক্ষেত্রে 'হাতযশ' নামে একটা বিশেষ বাগধারা প্রচলিত। রাশিয়ার বিশেষজ্ঞরা মানবদেহে গবেষণা চালিয়ে ভারতীয় এই বাগধারার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। কয়েক বছরের গবেষণায় তারা এই বাগধারা প্রচলনের কারণ হিসেবে যা উল্লেখ করেছেন তার মূলকথা হলো -
যে সব চিকিৎসকের নিয়ত 'রোগীর রোগ মুক্তি', তাদের দেহ-নিঃসৃত এক প্রকার অদৃশ্য রশ্মি (Invisible Rays) রোগীর দেহে প্রবেশ করে। এই রশ্মির ইতিবাচক কার্যকারিতায় রোগীর আরোগ্য লাভ ত্বরান্বিত হয়। পক্ষান্তরে চিকিৎসকদের মধ্যে যাদের নিয়ত 'অর্থ উপার্জন' বা 'সুখ্যাতি লাভ', তাদের দেহ নিঃসৃত অদৃশ্য রশ্মিগুলো নেতিবাচক গুণ সম্পন্ন। অদৃশ্য রশ্মির এই কু-প্রভাবে রোগমুক্তির তো ঘটেই না; বরং আরেকটি ব্যাধি সৃষ্টি করে।-(হামদর্দ বার্তা অবলম্বনে)
📄 অযু করার সময় তাপ নির্গমন-একটি পর্যালোচনা
প্রফেসর নবীর আহমাদ সাহেব বলেন, 'ইউরোপ সফরে আমার এক মহিলার সাথে সাক্ষাত হয়। কথোপকথনের এক পর্যায়ে সে বলতে লাগলো আমি অনুসন্ধান করে দেখেছি, ওযু করার সময় এক বিশেষ ধরনের তাপ দেহ থেকে নির্গত হয়।'
এই মহিলাই আরও বললো, 'আমি মুসলমানদের সেজদা করা দেখে নিজেও সেজদা করা আরম্ভ করি। মাটিতে মাথা রাখলে আমি এমন কিছু পাই যা ভাষায় প্রকাশ করা যায় না।'
📄 ইমাম আবু হানিফা রহ. এর ঘটনা
কোন এক সময় ইমাম আবু হানীফা রহ. চলমান পানিতে ওযু করছিলেন। হঠাৎ ওযু করা ত্যাগ করে দাঁড়িয়ে গেলেন এবং পানির প্রবাহের উৎসের দিকে চলতে লাগলেন। অনুসন্ধানের পর জানা গেল যে, সেই পানিতে একজন ব্যভিচারী পুরুষ গোসল করছিল।