📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 শোয়া সম্পর্কে কয়েকটি উপদেশ

📄 শোয়া সম্পর্কে কয়েকটি উপদেশ


কুরআন সুন্নাহ থেকে শয়ন করার ব্যাপারে নিম্নোক্ত উপদেশ পাওয়া যায়:
১. ঘুমের জন্য রাতকে নির্দিষ্ট করা। তবে দুপুরে কিছু সময় বিশ্রাম করাতে কোন অসুবিধা নেই।
২. রাতে তাড়াতাড়ি শয়ন করা ও সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস গড়ে তোলা।
৩. বিছানা এতো অধিক নরম না হওয়া যে বিছানা থেকে উঠতে মন চায়না। আবার এতো অধিক শক্ত না হওয়া যে ঘুমই আসে না।
৪. অভুক্ত পেটে না ঘুমানো।
৫. শয়ন করার আগে মিসওয়াক কিংবা ব্রাশ করা।
৬. শোয়ার পূর্বে হাত ও মুখমন্ডল ধুয়ে নেওয়া।
৭. নেশা সৃষ্টিকারী অথবা নিদ্রা আনয়নকারী ঔষধ সেবন করা থেকে বিরত থাকা।

ফন্ট সাইজ
15px
17px