📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 আমরা ঘুমাতে পারিনা কেন? (Why We Unable to Sleep)

📄 আমরা ঘুমাতে পারিনা কেন? (Why We Unable to Sleep)


নিদ্রা উঠে গেছে। স্বপ্ন এবং ঘুমের বড়ির কার্যকারিতা শেষ হয়ে গেছে। দিনে শান্তি নেই। রাতে ঘুম নেই। শান্তির পায়রার অন্বেষণে হাজারো সুখের উপকরণের আয়োজন করা হচ্ছে। তারপরও শান্তি নেই। প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা উপার্জন করা হলো, শান্তির ছোঁয়া স্পর্শ করল না। সৌন্দর্য বেসাতিদের সাথেও সখ্যতা করল। তারপরও শান্তি মরিচীকাই থেকে গেল। তাহলে ঘুম না আসার কারণ কি (?), শান্তি কেন হাত ছাড়া (?)— এসবের কিছু কারণ ডাক্তার স্মিথ এভাবে চিহ্নিত করেছেন:

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 নিদ্রা কেন আসেনা? (Why is Sleep Distrubed?)

📄 নিদ্রা কেন আসেনা? (Why is Sleep Distrubed?)


আপনিও কি ঐ সব হাজারো বা লাখো ভাগ্যহীন লোকদের একজন, যারা রাত অতিবাহিত করে পার্শ্ব পরিবর্তন করতে করতে (?), আপনি কি ঐ লোকদের অন্তর্ভুক্ত, যারা ঘুমের অনুসন্ধানে রাত পার করে দেয় (?), আপনি কি তাদেরই একজন, প্রত্যুষে যারা লাল চোখ নিয়ে অফিসে যায়? যদি আপনি এদের কোন এক শ্রেণির অন্তর্ভুক্ত হন, তাহলে এ রচনাটি আপনার জন্যে।

বিশেষজ্ঞরা কখনো এ বিষয়ে একমত হতে পারেন নি যে, সুনির্দিষ্ট কিছু কারণের কোন একটির ফলে অনিদ্রা দেখা দেয়। বরং প্রত্যেকেই আলাদা আলাদা কারণ উল্লেখ করেছেন। তবে তারা এ ব্যাপারে একমত যে, অনিদ্রা নিজে কোন রোগ নয়; বরং অন্যান্য রোগের কারণে অনিদ্রা দেখা দেয় এবং পরবর্তীতে এ থেকেই আরো কিছু রোগ সৃষ্টি হয়। অনিদ্রা চিকিৎসাতীত রোগ নয়। এর সম্পর্ক রয়েছে মানসিক প্রশান্তি এবং স্থিরতার সাথে। তাই এর চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ধৈর্যের কাজ। অনিদ্রার চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি রোগীর প্রতি পৃথক দৃষ্টি রাখতে হয়। মস্তিষ্ক পরীক্ষা করা হয়। এ ছাড়া অগণিত সম্ভাব্য কারণ হতে বিশেষ একটিকে চিহ্নিত করার জন্য প্রত্যেকটি কারণকে আলাদা আলাদা পরীক্ষা করে দেখা হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 কুদরতি ব্যবস্থা

📄 কুদরতি ব্যবস্থা


অলৌকিক শক্তি প্রতিটি কাজের জন্য একটি নিয়ম নির্ধারণ করে দিয়েছে। জীবনে ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকটি জিনিসের দুটি দিক রয়েছে যেমন— যমিনের বিপরীত আসমান, চাঁদের বিপরীত সূর্য, শীতকালের বিপরীত গ্রীষ্মকাল। ফুল এবং চারা গাছের উপর বসন্তও আসে আবার হেমন্তও আসে। আল্লাহ তায়ালা পুরুষের পাশাপাশি মহিলাও সৃষ্টি করেছেন। সৎকাজের পাশাপাশি অসৎ কাজেরও সদম্ভ পাদচারণা রয়েছে। মোটকথা, প্রত্যেকটি জিনিসের দুটি দিক আছে। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকে যেমন ধরুন রাত যায়, দিন আসে। আর দিন ভর কাজ করার পর বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য রাতের আগমন। এ প্রাকৃতিক জীবন ব্যবস্থায় কোথাও কোন ছেদ পড়লে জীবন অশান্তি-অস্থিরতার মধ্যে কাটে। দিন ভর কাজ করার পর রাতে যদি ঘুম না আসে, তবে মানুষ ক্লান্তি, অস্থিরতা, দুর্বলতা এবং বিভিন্ন দুশ্চিন্তায় ভোগে। তার সব চেষ্টা ঘুম এবং আরামের অন্বেষায় ব্যয়িত হয়। অনিদ্রা এককভাবে মানুষকে ভোগান্তিতে ফেলে না; বরং অনিদ্রার সাথে সাথী হয় অস্থিরতা। বিভিন্ন কারণে এমন হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 স্বল্প নিদ্রার ক্ষতি

📄 স্বল্প নিদ্রার ক্ষতি


বিশেষজ্ঞরা কখনো এ বিষয়ে একমত হতে পারেন নি যে, সুনির্দিষ্ট কিছু কারণের কোন একটির ফলে অনিদ্রা দেখা দেয়। বরং প্রত্যেকেই আলাদা আলাদা কারণ উল্লেখ করেছেন। তবে তারা এ ব্যাপারে একমত যে, অনিদ্রা নিজে কোন রোগ নয়; বরং অন্যান্য রোগের কারণে অনিদ্রা দেখা দেয় এবং পরবর্তীতে এ থেকে আরো কিছু রোগ সৃষ্টি হয়।

ফন্ট সাইজ
15px
17px