📄 ৭৫ বছর বয়সী লোকের কাহিনী Story of Seventy Five Years Old Man
কোন কোন পেশায় হাতের কাজ বেশি করতে হয়। অধিক শক্তি খাটাতে হয়। ৭৫ বছর বয়স্ক এক লোকের ঘটনা। সে অফিসের দরজা জানালায় কাঁচ পরিষ্কার করত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার হার্টের অবস্থা কেমন? তখন সে পাল্টা প্রশ্ন করল, হার্ট কি জিনিষ? তার নিকট এ প্রশ্নটি ছিল অনর্থক। কারণ তার হার্টে কোন সমস্যা ছিল না। সে ৩০-৪০ বৎসর নিজের হাতকে খুব আনন্দের সাথে গ্লাস পরিষ্কারের কাজে লাগিয়েছে। সে সম্ভবত জানত নাড়াচাড়া করলে হার্টের গঠন এবং ফুসফুসের উপর কল্যাণকর প্রভাব পড়ে। এ কর্মব্যস্ততার কারণে তাকে পূর্ণ শ্বাস গ্রহণ করতে হয়েছে এবং শরীরের সকল অংশে অক্সিজেন পৌঁছেছে। এটা দীর্ঘ আয়ু লাভের একটি আশ্চর্যজনক কারণ হতে পারে। কাঠ-মিস্ত্রির অধিকাংশ কাজই হাতের দ্বারা করতে হয়। তারা পেরেক মারতে এবং করাত চালাতে হাতই ব্যবহার করে কিন্তু তা ততোটা আনন্দের সাথে করে না। হাতকে ততদূর প্রসারিত করে না, যতদূর গ্লাস পরিষ্কারকারীরা প্রসারিত করে। এতে কোন সন্দেহ নেই যে, দীর্ঘ আয়ুর জন্য ব্যায়াম ও শরীর চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📄 রেলওয়ে চাকুরীরজীবির ঘটনা (Story of Railway servent)
এক ব্যক্তি রেলওয়েতে চাকুরিরত ছিল। চল্লিশ বছর পর্যন্ত তার দায়িত্ব ছিল ট্রেনের পাতে কোন ত্রুটি আছে কি-না তা পরীক্ষা করে দেখা। সে চাকরি থেকে অবসর নিয়ে এ ভেবে প্রশান্তির নিশ্বাস ফেলল যে সে এখন থেকে পরিপূর্ণ আরাম করবে। তাই সে সারাদিন হাতের উপর হাত দিয়ে বসে থাকত। তার স্বাস্থ্য ছিল ভাল। কিন্তু এক বৎসর নিষ্কর্ম বসে থাকায় সে অলস হয়ে গেল। আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হতে লাগল। তার হার্টের রোগ দেখা দিল। আরাম-প্রিয় জীবন আর কর্মব্যস্ত হতে চাইল না। নিষ্কর্ম বসে থাকাই তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিল।
📄 কুস্তিগীরদের জীবন (Problem of Wrestler)
পেশাদার কুস্তিগীরদের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা দেখা দেয়। যতদিন পর্যন্ত তারা পেশায় ব্যস্ত থাকে, সুস্থ থাকে। কিন্তু অবসর নেওয়ার পর ব্যায়াম ছেড়ে দিয়ে দুর্বল হয়ে পড়ে। ফলে তাদের জীবন সংক্ষিপ্ত হয়। বিভিন্ন রেকর্ডে দেখা যায়, যে কুস্তিগীর শেষ বয়স পর্যন্ত মেহনত করতে থাকে, সে দীর্ঘ বয়স পর্যন্ত জীবিত থাকে। ব্যায়াম করলে কুস্তিগীরদের বয়স কমে না; বরং শেষ বয়সের অলসতা তাদের জীবনকে সংক্ষেপ করে। যে সব লোক ফ্ল্যাটে অথবা উপর তলায় থাকে তাদের ওঠা-নামা করাও একটি ব্যায়াম। সিঁড়িতে ওঠা-নামা করা অথবা পাহাড় কিংবা টিলার উপর চলাফেরা করা, সমতল ভূমিতে চলাফেরা করার চেয়ে শরীরকে অনেক বেশি আন্দোলিত করে। এ কারণে উপর তলার বাসিন্দাদের ওঠা-নামা করাকে মুসিবত মনে করা উচিৎ নয়। এটাকে ব্যায়াম মনে করে এ থেকে উপকৃত হওয়া উচিৎ।
📄 ব্যায়ামের উপকারিতা (Importance of Exercise)
ব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতা বোঝানোর জন্যে বিশদ আলোচনার অপেক্ষা রাখে না। যুবা-বৃদ্ধ, নারী-পুরুষ এবং সুস্থ-অসুস্থ সকলের জন্য আলাদা আলাদা ব্যায়াম আছে এবং এই আলাদা আলাদা ব্যায়ামই তাদের শারীরিক অবস্থার জন্য প্রযোজ্য। মস্তিষ্কের কাজে ব্যস্ত লোকদের জন্য ব্যায়াম অত্যাবশ্যক। সকালের উন্মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করা তাদের ব্রেনকে সজীব, সজাগ এবং পরিচ্ছন্ন করতে যথেষ্ট সহায়ক। (হেলথ এন্ড নিউ জেনারেশন)