📄 নেতা সমাজের সেবক Leader is the Servent of the Nation
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাতির নেতা হল জাতির সেবক। সেবা করার মাধ্যমে মানুষ যে পরিমাণ নেকীর অধিকারী হয়, এক মাত্র শহীদ ছাড়া আর কেউ তার অগ্রগামী হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার ছিলেন। তিনি মানবতার সেবায় সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রাখতেন। জীবনের শুরু থেকেই তিনি মানুষের জন্য কল্যাণকর ও মঙ্গলজনক কাজে আত্মনিয়োগ করেছেন। মসজিদে নবী নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছেন। কোন এক সফরে রান্না করার প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি লাকড়ি সংগ্রহের দায়িত্ব নেন। অনুরূপ কোন ভোজ সভায় তিনি সাহাবায়ে কেরামকে খাদ্য পরিবেশন করেছেন।
প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর খোলাফায়ে রাশেদীনও এ মোবারক আমলের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখেছেন। হযরত উমর রাযি. এর জীবনে এ রকম ঘটনা তো মশহুর। তিনি নিজ কোমরে খাবারের বস্তা বহন করে নিয়ে এক জঙ্গলে গেছেন এবং বৃদ্ধা মহিলা ও তার সন্তানদের রান্না করে খাইয়েছেন। এরকম শিক্ষণীয় ঘটনা সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও অনেক পাওয়া যায়। খলিফা বা সর্দার হওয়া সত্ত্বেও তাঁরা মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতেন।
📄 আব্রাহাম লিংকনের সেবা Abraham Linkan’s services
লিংকনের স্বীকারোক্তি, আমি সর্বসাধারণের মনিব নই; বরং তাদেরই একজন। ইতিপূর্বে যখন প্রেসিডেন্টশিপের দায়িত্ব আমার উপর অর্পিত হয় নি, তখন নিজেকে হালকা মনে হত। কিন্তু এখন নিজেকে কর্তব্যের ভারে ভারাক্রান্ত বোধ হচ্ছে। আমি এমন কিছু দায়িত্ব হাতে নিয়েছি, একমাত্র আমেরিকার শ্রমজীবী মজদুরই যেগুলো করতে পারে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায়, আমি মনে করি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, মানুষের সেবা করা। সেবা করেই আমি খ্যাতি অর্জন করব, প্রেসিডেন্ট হওয়ার সুবাদে নয়।
টিকাঃ
-(আব্রাহাম লিংকনের জীবনের কিছু অপ্রকাশ্য দিক)