📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 হাঁচি আসলে হাঁচি দাও

📄 হাঁচি আসলে হাঁচি দাও


হাঁচি আসলে তৎক্ষণিক হাঁচি দেওয়া উচিত। অন্যথায় পাকস্থলিতে খারাপ প্রতিক্রিয়া পড়ে। হাঁচির নিগূঢ় তত্ত্ব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান নিউইয়র্ক 'মেডিকো' এর রিপোর্টে বলা হয়েছে 'মানুষ শক্তি প্রয়োগে হাঁচি রোধ করলে শুধু তার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় না; বরং পাকস্থলির কার্যক্রমও ব্যাহত হয়। ইসলাম হাঁচি পছন্দ করে এবং শক্তি প্রয়োগে তা রোধ করতে নিষেধ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 মাটিতে উপবেশন করা

📄 মাটিতে উপবেশন করা


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসা ও শয়ন করা পছন্দ করতেন। তাঁর জীবন মাটিতেই অতিক্রান্ত হয়েছে। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, মাটিতে উপবেশন করলে অনেক রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এমনকি মাত্রাতিরিক্ত মোটা হওয়ার কষ্ট থেকেও বাঁচা যায়। (মেডিকেল সার্ভে)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 দীর্ঘ দেহ ও তার রহস্য

📄 দীর্ঘ দেহ ও তার রহস্য


এক বিশেষজ্ঞ নিজ ঘটনা বর্ণনা করতে দিয়ে বলেন, 'আমরা সারা জীবন মাটিতে শয়ন করে পরীক্ষা করে দেখেছি, 'মাটিতে শয়ন করলে দেহ সুন্দর, সাবলীল ও দীর্ঘ হয়, চেহারায় রক্তিম আভা ফুটে উঠে।' এমন কেন হয়, আধুনিক বিজ্ঞান এর ব্যাখ্যায় কি বলে, তা লক্ষ্য করুন। মাটিতে উপবেশন করলে শরীর মাত্রাতিরিক্ত মোটা হয় না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 মাটিতে উপবেশন করলে শরীর মাত্রাতিনিক্ত মোটা হয় না

📄 মাটিতে উপবেশন করলে শরীর মাত্রাতিনিক্ত মোটা হয় না


আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, মাটিতে উপবেশন করলে অনেক রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এমনকি মাত্রাতিরিক্ত মোটা হওয়ার কষ্ট থেকেও বাঁচা যায়। (মেডিকেল সার্ভে)

ফন্ট সাইজ
15px
17px